হামলাকারী কারা স্পষ্ট করলেন দিলীপ ঘোষ! চা খেতে গেলে কি অনুমতি নিতে হবে, বিস্ফোরক দিলীপ ঘোষ

হামলাকারী কারা স্পষ্ট করলেন দিলীপ ঘোষ! চা খেতে গেলে কি অনুমতি নিতে হবে, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাজারে চা খেতে গেলে কি অনুমতি নিয়ে হবে। তাঁর ওপর হামলা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির স্থানীয় কর্মীদের ওপর হামলা করা ছাড়াও, তাঁর সুরক্ষাকর্মীদের সঙ্গে ধাক্কা ধাক্কি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তিনি বাজারে হেঁটেছেন, জানিয়েছেন দিলীপ ঘোষ।

আক্রমণ প্রতিহত করতে শিখে গিয়েছেন

আক্রমণ প্রতিহত করতে শিখে গিয়েছেন

এলাকার অন্য এক পাড়াতে তিনি ফেব্রুয়ারিতে গিয়েছিলেন। দিলীপ ব্যানার্জি নামে যে কর্মীকে মারা হয়েছে, তাঁর বাড়িতেও তিনি গিয়েছিলেন। সেখানে সেই সময়তেই চা চর্চা হয়েছিল। দিলীপ ঘোষ জানিয়েছেন, ওই বাজারে আবার যাবেন। চা-টা এমন গরম হবে, তিনি বুঝতে পারেননি। আক্রমণের সম্ভাবনা হলে, তাঁরাও তৈরি হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কী করে আক্রমণ প্রতিহত করতে হয়, তা তাঁরা শিখে গিয়েছেন।

 জমিদারি নষ্ট হওয়ার ভয়

জমিদারি নষ্ট হওয়ার ভয়

হামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, কেন তাঁরা সেখানে গিয়েছেন, সেই প্রশ্ন উঠেছে। এতে কি জমিদারি নষ্ট হওয়ার ভয়, সেই প্রশ্নও তুলেছেন তিনি। হামলাকারী কারা তাও স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। হামলাকারীরা মেয়রের ঘনিষ্ট বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যাঁদের শক্তি ক্ষয় হচ্ছে তাঁরাই আক্রমণ করছেন বলে অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল ভয় দেখিয়ে রাজনীতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

টার্গেট ১ কোটি বাড়িতে যাওয়া

টার্গেট ১ কোটি বাড়িতে যাওয়া

দিলীপ ঘোষ বলেছেন সারা রাজ্যে ১ কোটি বাড়িতে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছে। যার মধ্যে ৫০ লক্ষের বেশি বাড়িতে পৌঁছে গিয়েছেন, বিজেপি নেতা-কর্মীরা। সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি প্রচার চলছে বলে জানিয়েছেন তিনি। রোজ নেতারা কোথাও না কোথাও যাচ্ছেন, রোজই মারামারি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

যেদিন থেকে এলাকায়, সেদিন থেকে ধমকা ধমকি

যেদিন থেকে এলাকায়, সেদিন থেকে ধমকা ধমকি

দিলীপ ঘোষের অভিযোগ তিনি যেদিন থেকে এলাকায় গিয়েছেন, সেদিন থেকে ধমকা ধমকি শুরু হয়েছে। প্রসঙ্গত দিলীপ ঘোষ বিধাননগরের ভাড়া বাড়ি ছেড়ে রাজারহাটের ১২ ঘরের এক ভাড়া বাড়িতে গিয়েছেন। প্রতিবছরই তিনি বাড়ি পাল্টান। আর নিরাপত্তাকর্মীর সংখ্যাও বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+