মুকুল রায় কি সত্যিই মন্ত্রী হচ্ছেন, কী জবাব দিলেন দিলীপ, পারদ চড়ল জল্পনার

সত্যিই কি মুকুল রায় মন্ত্রী হচ্ছেন? রাজ্য বিজেপিতে ফের জল্পনার পারদ চড়ালেন দিলীপ ঘোষ। তাঁর তাৎপর্যপূর্ণ উত্তর মুকুল রায় প্রসঙ্গে।

সত্যিই কি মুকুল রায় মন্ত্রী হচ্ছেন? রাজ্য বিজেপিতে ফের জল্পনার পারদ চড়ালেন দিলীপ ঘোষ। তাঁর তাৎপর্যপূর্ণ উত্তর মুকুল রায় প্রসঙ্গে। মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মুকুল রায়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর উত্তরে দিলীপ ঘোষ যা বললেন, তাতে জল্পনা বাড়ল আরও।

মুকুল কি মন্ত্রী হচ্ছেন, কী জবাব দিলীপের

মুকুল কি মন্ত্রী হচ্ছেন, কী জবাব দিলীপের

মোদীর মন্ত্রিসভায় মুকুল রায় মন্ত্রী হবেন কি না সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমি তো কাউকে মন্ত্রী করি না। কেন্দ্রই ঠিক করবে, কাকে মন্ত্রী করবে, কাকে করবে না। আমি নিজেও তো মন্ত্রী না। মুকুলদা বরিষ্ঠ নেতা, তিনি মন্ত্রী হতেই পারেন। মুকুলদা হচ্ছেন কি না জানি না, তবে বাংলা থেকে আরও অনেকে মন্ত্রী হচ্ছেন এমন খবর আছে।

অমিতের ভার্চুয়াল সভার পরই উঠল প্রশ্ন

অমিতের ভার্চুয়াল সভার পরই উঠল প্রশ্ন

মঙ্গলবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই সভায় ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে বঙ্গ বিজেপির সকলেই। তাঁরা বক্তব্যও রাখেন। মুকুল রায়ও বক্তব্য রাখেন। এই সভা শেষেই মুকুল রায়ের মন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

মুকুল পদ চান না, চান মমতাকে হারাতে

মুকুল পদ চান না, চান মমতাকে হারাতে

মুকুল রায় বিজেপিতে যেগ দিয়েছেন ২০১৭ সালে। তারপর আড়াই বছর কেটে গিয়েছে। কিন্তু কোনও পদ নেননি। নিজেই জানিয়েছেন, কোনও পদের দরকার নেই তাঁর, তিনি শুধু চান মমতাকে হারাতে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারর পতনের জন্য যে মুকুলের সহযোগিতা একান্তই দরকার, তা মোদী-শাহের থেকে কেউ ভালো বোঝেন না।

২০২১-এর দিকে চেয়েই মুকুল মন্ত্রী হবেন!

২০২১-এর দিকে চেয়েই মুকুল মন্ত্রী হবেন!

মুকুল রায় পদ না চাইলেও ২০২১-এর আগে তাঁকে মন্ত্রী করা হতে পারে। তিনি মন্ত্রী হলে, তাঁর সুবিধা হবে রাজ্যে বিচরণ করতে। সহজে বাধার মুখে পড়বেন না তিনি। মুকুল রায় কতটা ভাঙতে পারেন তৃণমূলকে, কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তাঁর পুরনো দলকে, তার উপর নির্ভর করছে বিজেপির ভাগ্য।

মন্ত্রী নাহলে কেন্দ্রীয় পদ পাচ্ছেন মুকুল

মন্ত্রী নাহলে কেন্দ্রীয় পদ পাচ্ছেন মুকুল

ক্রমশই জল্পনা বাড়ছে মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়কে কেন্দ্রীয় সংগঠনে কোনও পদ দেওয়া হতে পারে। সেইসঙ্গে তাঁকে রাজ্যসভার সাংসদ করে মন্ত্রীও করা হতে পারে। দুটোর কোনও একটি ক্ষেত্রে তাঁর আবির্ভাব হচ্ছে বলে ধরেই নিয়েছে রাজনৈতিক মহলের একাংশ। এমনকী দুই ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে।

মুকুল মন্ত্রিত্বে আনকোরা নন, শাহদের থেকেও অভিজ্ঞ

মুকুল মন্ত্রিত্বে আনকোরা নন, শাহদের থেকেও অভিজ্ঞ

মুকুল রায় তৃণমূলে থাকাকালীন জাহাজ প্রতিমন্ত্রী আবার রেলমন্ত্রীও ছিলেন। ফলে মন্ত্রিত্বের আটঘাট তাঁর ভালোই চেনা। তিনি এই বিষয়ে বিজেপির অনেকের থেকে বেশ পোড়খাওয়া। এমনকী অমিত শাহ থেকে শুরু করে বর্তমান রেলমন্ত্রী পীযুষ গোয়েল, নির্মলা সীতারমনদের থেকে অনেক আগে তিনি মন্ত্রিত্ব সামলেছেন। তাই মুকুল রায়কে কোনও একটা মন্ত্রকে দেখা যেতে পারে।

মন্ত্রিসভায় কোন দফতর পেতে পারেন মুকুল

মন্ত্রিসভায় কোন দফতর পেতে পারেন মুকুল

মুকুল রায়ের মন্ত্রী হওয়ার জল্পনার পাশাপাশি শোনা যাচ্ছে মুকুল রায়কে কয়লা প্রতিমন্ত্রী করা হতে পারে। পূর্ণঁমন্ত্রী নয়, রাষ্ট্রমন্ত্রী হতে পারেন তিনি। মূলত গুরুত্ব বাড়ানোর জন্য তাঁকে মন্ত্রিসভায় আনা হচ্ছে। তাঁকে এমন কোনও পদে জড়িয়ে দেওয়া হবে না যে তিনি বাংলার দিকে নজর ঘোরাতে পারবেন না। বেশি করে বাংলায় ফোকাস করতেই তাঁকে মন্ত্রিসভায় আনা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+