সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, দিল্লি নিয়ে মত দিলীপের

যারা কেন্দ্রীয় সরকারের বদনাম করার চেষ্টা করছিল, তারাই এসব দাঙ্গা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। শুক্রবার শাহীনবাগের আন্দোলনকারীদের কাঠগড়ায় তুলে এমনই অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, মত দিলীপের

এদিন তাঁর আরও দাবি, এই ঘটনায় নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সামনে রেখে অশান্তি আরও বাড়িয়ে দিচ্ছে বেশ কিছু রাজনৈতিক দলগুলি। তাই ঘরের থেকে সাধারণ মহিলাদের টেনে এনে দাঙ্গার মাঠে নামানো হচ্ছে। বোরখা পরে মহিলারা ইট ছুঁড়ছে এই ছবিও ইতিমধ্যেই ধরা পড়েছে।

তিনি বলেন, দাঙ্গা থামাতে পুলিশ সক্রিয় হলেই সমস্ত রাজনৈতিক দলগুলি সেই নিয়ে প্রশ্ন করতে থাকে। এদিকে পুলিশ লাঠিচার্জ না করলেও কেন তা করা হচ্ছে না সে নিয়োগ প্রশ্ন উঠতে শুরু করে।

দিল্লির জেএনইউ প্রসঙ্গ টেনে দিলীপ বাবু বলেন, কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ লাঠিচার্জ করে ছিল বলেই হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলি। কিন্তু তারপরে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় কেন সমস্ত দেশই শান্ত ছিল। এর কোনো প্রভাব পড়েনি।

শাহীনবাগ আন্দোলনকারীরা কলকাতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, শাহিনবাগ কলকাতা কেন বিরিয়ানি খেতে পেলেই এরা যেকোন জায়গায় চলে যেতে পারে। আসল উদ্দেশ্য দাঙ্গা করার। কারণ সত্যিই যদি সহমর্মিতা থাকতো তাহলে ভেঙে যাওয়া মন্দির রক্ষা না করে, মন্দির যাতে না ভাঙতো সেই চেষ্টাই তারা করত। কিন্তু তা না করে মন্দির ভেঙে দেওয়ার পর এখন নাটক করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+