Chiranjeet Chakraborty: 'আমেরিকায় মেয়ের কাছে চলে যাব', তৃণমূল বিধায়কের সন্ন্যাসের কথা শুনেই দিলীপ বললেন...
Chiranjeet Chakraborty: সামনেই লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024)! জোর প্রস্তুতি। আর এর মধ্যেই রাজনীতি ছাড়ার ইঙ্গিত তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। রাজ্যে পালাবদলের তৃণমূলের যোগ দিয়েছেন বহু মানুষ। টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন। কখনও হয়েছেন সাংসদ তো আবার কখনও হয়েছেন বিধায়ক।
তাঁদের মধ্যে একজন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) । ২০১১ সালে তৃণমূলের প্রতীকী লড়াই করে প্রথমবারের জন্য বিধায়ক হন। এরপর থেকে তিনবার বারাসতের বিধায়ক হয়েছেন অভিনেতা। দীর্ঘ সময় ধরে রাজনীতি থাকলেও বিভিন্ন সময় আক্ষেপ ধরা পড়েছে তাঁর মুখে।

এমনকি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছে। কিন্তু ফের প্রার্থী হয়েছেন। কিন্তু লোকসভা নির্বাচনের আগে (Lok sabha Election 2024) ফের রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা শোনা গেল বারাসতের বিধায়কের (Chiranjeet Chakraborty) মুখে। যদিও এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাঁধা বলেই দাবি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, আমাকে ছেড়ে দিন, একাধিকবার হাত জোড়ো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি। এই যুদ্ধের সেপাই নয়, এটা আমার কাজ নয় তাও জানিয়েছি। কিন্তু ছাড়েন না উনি আমাকে।
শুধু তাই নয়, জনতার উদ্দেশ্য করে অভিনেতা (Chiranjeet Chakraborty) বলেন, বারবার ভোটে আপনারাও আমাকে জিতিয়ে দেন। তবে এবার আমি কথা দিচ্ছি, আর নয়, আমি এবার ছাড়ব। আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকব, আসব না এখানে।
সামনেই লোকসভা নির্বাচন। চাঙ্গা শাসকদলের নেতা-কর্মীরা। এই অবস্থায় হঠাত করে দলেরই বিধায়কের মুখে এমন কথা শুনে চমকে ওঠেন ওই অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ব। কিছুটা অবাক হন সাধারণ মানুষও। রীতিমত চিৎকার শুরু করে দেন। কিছুটা সামলে বিধায়ক বলেন, ছাড়তে ইচ্ছা করলেও অন্তরটা থেকে যায় এখানেই। তাই আপনাদের কাছে বারবার ছুটে আসি, মন্তব্য চিরঞ্জিত চক্রবর্তীর। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অনেকদিন ধরে উনি এরকম বলছেন কিন্তু লেগেও আছেন। দুবার তিনবার তো এমএলএ হলেন। এখন অনেক কিছু বুঝতে পারছেন, আর তাই এরকম বলছেন। ছাড়লে ছেড়ে দিন, কটাক্ষ বিজেপি সাংসদের। শুধু তাই নয়, দিলীপ ঘোষের প্রশ্ন, লোকের জন্য উনি কি করেছেন? দেবও মাঝেমধ্যে বলছে ছেড়ে দেব।












Click it and Unblock the Notifications