আলাদা রাজ্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে বিজেপি! সাংসদের দাবি খারিজ করে পালটা মন্তব্য দিলীপের
বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত। উত্তরবঙ্গ ভেঙে হোক নতুন রাজ্য। সাংসদ জন বার্লার এহেন দাবি ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়। তাঁর দাবি, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করলেও উন্নয়ন সম্ভব। ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি ক
বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত। উত্তরবঙ্গ ভেঙে হোক নতুন রাজ্য। সাংসদ জন বার্লার এহেন দাবি ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়। তাঁর দাবি, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করলেও উন্নয়ন সম্ভব। ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে বলে ইতিমধ্যে আওয়াজ তুলেছে শাসকদল তৃণমূল।
রক্তের শেষ বিন্দু দিয়ে বাংলা ভাগের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা উদয়ন গুহ। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের সাংসদের মন্তব্যে সহমত নয়!
তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। যদিও এই অবস্থান নিয়ে আগেই মুখ খুলেছেন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কখনই বিজেপি উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ভাগের পক্ষে নয়। কিন্তু নতুন করে বার্লার মন্তব্যে সমালোচনার ঝড় তৈরি হতেই কার্যত এহেন মন্তব্যের দায় ঘাড় থেকে ঝেড়ে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবু বলেন, বঙ্গভঙ্গের পক্ষে কখনই নয় বিজেপি। এহেন বক্তব্য দলের বক্তব্য নয় বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিজেপি সমর্থন করেনি বলে জানিয়েছেন তিনি।

দেশ ভাগ কিংবা রাজ্য ভাগ চায় না বিজেপি
এই প্রসঙ্গে কার্যত বিজেপিরর রাজ্য সভাপতির সঙ্গে একমত উত্তরের জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলও। তিনি বলেন, দেশ ভাগ কিংবা রাজ্য ভাগ কখনই চায় না বিজেপি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ভিত্তিহীন এবং অনৈতিক দাবি করছে বলেও মন্তব্য বিজেপির উত্তরের জেলা সভাপতির। এমন কিছু ভাবনা তাদের চিন্তাতেও নেই বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন গোবিন্দবাবু।

গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি!
এদিন দিলীপ ঘোষ আরও বলেন, বিজেপি কখনও রাজ্য ভাগের কথা বলেনা। বরং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। যা এই মুহূর্তে বাংলাতে নেই বলেই দাবি তাঁর। বিজেপি রাজ্য সভাপতির দাবি, ভোটের পর থেকে বহু নেতা কর্মী ঘর ছাড়া। সাংসদরা মার খাচ্ছেন। জন বার্লা, নীতিশ প্রামাণিকের মতো সাংসদরা ত্রাণ দিতে গেলে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই অবস্থায় অনেকে ক্ষোভে অনেক কিছু বলে ফেলছেন বলে দাবি দিলীপ ঘোষের। তবে অবিলম্বে যাতে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেদি দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ।

বার্লার মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত
বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত। বিজেপির এক বৈঠকে প্রথম আলাদা রাজ্যের দাবির প্রসঙ্গটি ওঠে। জন বার্লা এই বিষয়ে দাবি জানান। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ শনিবার ফের নিজের সাংসদ কার্যালয়ের উদ্বোধন করতে এসে আলাদা রাজ্যের পক্ষে সওয়াল করেন সাংসদ। বার্লা বলেন, কেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চান তিনি। তাঁর কথায়, বাংলার চিকেন নেক এলাকার দখল নিয়েছে বাইরের বাংলাদেশি ও রোহিঙ্গারা। তাঁরা রেশন কার্ড, ভোটার কার্ড বানিয়েছেন আর বাংলার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকার বহু মানুষ ঘর ছাড়া। ঘরে ফিরতে তাদের ঘুষ দিতে হচ্ছে।উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করা সম্ভব হলেই উন্নয়ন হবে, সুরক্ষিত হবে মানুষ। এমনটাই দাবি বিজেপি সাংসদের।












Click it and Unblock the Notifications