ছিঁচকে ধরতে ৫৭ দিন! প্রশ্ন দিলীপের, শেখ শাহজাহানের গ্রেফতারির পিছনে অভিষেকের কৃতিত্ব বলছেন কুণাল

Sheikh Shahjahan Arrested: ৫৬ দিনে মাথায় গ্রেফতার শেখ শাহজাহান! মিনাখা থানার বাবনপুকুর এলাকা থেকে বুধবার গ্রেফতার করা হয় তাঁকে। গোপন সুত্রে খবর পেয়েই সন্দেশখালির বেতাজ বাদশাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তবে পুলিশ যে তাঁকে গ্রেফতার করছে না তা সম্পূর্ণ ভুল বলেও এদিন দাবি করেন তিনি।

বলেন, সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ঠিক নয়। এটা ভুল। এটা অপপ্রচার। এই প্রসঙ্গে বেশ কিছু আইন জটিলতার কথা তুলে ধরেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। দেরিতে হলেও পুলিশের এহেন পদক্ষেপকে (Sheikh Shahjahan Arrested) স্বাগত জানিয়েছে তৃণমূল। যদিও এতদিন কেন দেরি তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে বিরোধীরা।

Dilip Ghosh, Kunal Ghosh and Sheikh Shahjahan

এও প্রসঙ্গে (Sheikh Shahjahan Arrested) বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, একটা ছিঁচকে মস্তানকে ধরতে ৫৭ দিন লাগল পুলিশের। এমন হলে বড় অপরাধীদের রাজ্য পুলিশ ধরবে না। এমনকি তৃণমূলের মুখপাত্র ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। কটাক্ষ বিজেপি নেতার। শুধু তাই নয়, তাঁর কথায়, শুভেন্দু অধিকারী আগেই বলেছেন। সবদিক থেকে চাপের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ। তৃণমূল যখন চেয়েছে তখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি দিলীপ ঘোষের।

অন্যদিকে বিজেপির লাগাতার আন্দোলনের কারণেই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে বলে সুকান্ত মজুমদার। অন্যদিকে কুণাল ঘোষের বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে গ্রেফতার সন্দেশখালির বেতাজ বাদশা। আর তাতে খুশি তৃণমূল নেতৃত্ব। আর এই কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিচ্ছেন কুণাল ঘোষরা।

তৃণমূল নেতার গ্রেফতারের (Sheikh Shahjahan Arrested) পরেই তৃণমূল মুখপাত্র বলেন, রাজ্য পুলিশের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত-পা বাধা হয়ে আছে বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধায়। সেই কারণে পুলিশ পদক্ষেপ করতে পারছিল না। অভিষেক দৃষ্টি আকর্ষণ করাতে আদালত বিধি নিষেধ প্রত্যাহার করে এবং পুলিশকে কাজে ছাড় দেয়। আস্থা ছিল, পুলিশ তার কাজ করে দেখিয়ে দিয়েছে বলে দাবি কুণাল ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+