লকডাউন ভাঙছেন মমতাই! কোন 'ভয়ে' রাস্তায়, বললেন দিলীপ ঘোষ
লকডাউন ভাঙছেন মমতাই! কোন 'ভয়ে' রাস্তায়, বললেন দিলীপ ঘোষ
লকডাউন ভাঙছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। প্রসঙ্গত মঙ্গলবারের পরে বুধবারেও মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় গিয়ে লকডাউন না ভাঙার আহ্বান জানান। এই প্রসঙ্গেই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর আরও অভিযোগ করোনায় মালদহের পরিস্থিতি যথেষ্টই খারাপ।

লকডাউন ভাঙছেন মমতা
মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাজাবাজার পদ্মপুকুর সহ বেশ কিছু জায়গায় গিয়ে লকডাউন মান্য করার আহ্বান জানান। এদিন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেই একই অনুরোধ নিয়ে। লকডাউনে মুখ্যমন্ত্রীর ঘুরে বেড়িয়ে এই আহ্বান জানানো নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ লকডাউন ভাঙছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

রাস্তায় ঘুরছেন কেন্দ্রীয় দলের ভয়ে
দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী রাস্তায় ঘুরছেন কেন্দ্রীয় দলের ভয়ে। যে কাজ পুলিশের করার কথা, সেই কাজ করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সব জায়গাতেই ভয় পাচ্ছেন, তাই মিথ্যা কথা বলতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভয় পেয়ে ধামাচাপা দিতেই কেন্দ্রীয় দলকে আটকানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মিথ্যা বলছেন মুখ্যসচিব
দিলীপ ঘোষের আরও অভিযোগ মিথ্যা কথা বলছেন মুখ্যসচিবও। সব মিথ্যা বলতে গিয়ে হিসেব মিলাতে পারছেন না তিনিও।

মালদের অবস্থা ভয়ঙ্কর, দাবি দিলীপের
দিলীপ ঘোষের অভিযোগ করোনা সংক্রমণে মালদেহর অবস্থা ভয়ঙ্কর। নিজের দলের নেতার সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে সেখানকার মণ্ডলে মণ্ডলে ভয়ঙ্কর অবস্থা।

কিট নিয়ে কটাক্ষ দিলীপের
রাজ্যের কিট নিয়ে অভিযোগ। যা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, যখন টেস্ট করার ইচ্ছা ছিল না, তখন বলছিলেন কিট নেই। আর যখন কিট রয়েছে, তখন বলছেন কিটের মান খারাপ।












Click it and Unblock the Notifications