মুখ্যমন্ত্রী তৈরি করছেন কিতকিতের কোর্ট! বদলানো হচ্ছে করোনা আক্রান্ত ও মৃতদের নাম, অভিযোগ দিলীপের

মুখ্যমন্ত্রী তৈরি করছেন কিতকিতের কোর্ট! বদলানো হচ্ছে করোনা আক্রান্ত ও মৃতদের নাম, অভিযোগ দিলীপের

রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর গণ্ডি কাটাকে কিতকিত খেলার কোর্ট তৈরির সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ তৃণমূলই লকডাউন ভাঙছে। তাঁর আরও অভিযোগ করোনায় আক্রান্ত ও মৃতদের নামও বদলে দেওয়া হচ্ছে।

খিদিরপুর থেকে খণ্ডঘোষে আক্রান্ত

খিদিরপুর থেকে খণ্ডঘোষে আক্রান্ত

দিলীপ ঘোষের অভিযোগ এক ব্যক্তিকে খিদিরপুর থেকে খণ্ডঘোষে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের বিধায়ক, মণ্ডল সভাপতি ওই ব্যক্তিকে খণ্ডঘোষে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। ওই ব্যক্তি সেখানে গিয়ে নমাজ পড়েছেন, পার্টি অফিসে গিয়েছেন, তাস খেলেছেন বলেও অভিযোগ দিলীপ ঘোষের। এরপরেই ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানা যায়।

বদলে দেওয়া হচ্ছে নাম

বদলে দেওয়া হচ্ছে নাম

দিলীপ ঘোষের অভিযোগ করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের নামও বদলে দেওয়া হচ্ছে। মুন্সি আমাতুল্লা আকবরের নাম বদলে করা দেওয়া হয়েছে অমল মুন্সী। তাঁর আরও অভিযোগ কাটোয়ায় কোনও এক মুসলিম মহিলা 'বেগম'-এর নাম পাল্টে হিন্দু নাম করে দেওয়া হয়েছে। কেন একটি বিশেষ সম্প্রদায়কে বাঁচানোর চেষ্টা হচ্ছে প্রশ্ন করেছেন তিনি। কত মানুষকে ধোঁকা দেওয়া হবে, প্রশ্ন করেছেন তিনি।

রেশনের চাল লুটের অভিযোগ

রেশনের চাল লুটের অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ উত্তরবঙ্গের কলাইকুণ্ডাই হোক কিংবা দক্ষিণবঙ্গের বজবজ কেন্দ্রের পাঠানো চাল লুট করা হচ্ছে। আর রেশনের চাল নিয়ে তৃণমূলের নেতারা নিজেদের লোকেদের দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

 ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন

ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন

তিনি বলেন, বিজেপি নেতাদের ওপর ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন প্রয়োগ করা হচ্ছে। কিন্তু সেই আইনে যখন কেন্দ্র রাজ্যকে চিঠি পাঠাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে। যাৈ নিয়ে তিনি টুইটও করছেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে কিতকিত খেলার কোর্ট তৈরি করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+