বাংলায় কেন করোনার কম পরীক্ষা, মমতার সরকারের বিরুদ্ধে 'বেফাঁস' দিলীপ ঘোষ

বাংলায় কেন করোনার কম পরীক্ষা, কারণ খুঁজলেন দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে লকডাউন সব থেকে ঢিলেঢালা। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে লকডাউন পালনের ব্যাপারে উৎসাহিত করছেন না। মুখ্যমন্ত্রী তাচ্ছিল্য করায় বহু মানুষ রাস্তায় নামছেন বলেও অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ।

করোনায় কম পরীক্ষা করা নিয়ে সরকারকে আক্রমণ

করোনায় কম পরীক্ষা করা নিয়ে সরকারকে আক্রমণ

করোনায় কম পরীক্ষা করা নিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন বাংলায় কম পরিমাণ করোনা পরীক্ষা করা হচ্ছে। রোগীর সংখ্যা কম দেখাতেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মৃত ও আক্রান্তের সংখ্যা লুকনোর অভিযোগ

মৃত ও আক্রান্তের সংখ্যা লুকনোর অভিযোগ

এর আগে দিলীপ ঘোষের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ সরকার করোনা আক্রান্তের সংখ্যা ও রোগে মৃত্যুর সংখ্যা নিয়ে হিসেব লুকনোর চেষ্টা করছে। তাঁর দাবি সরকার থেকে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে করোনা না লিখে নিউমোনিয়া লিখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এর আগে রাজ্য সরকার ডেঙ্গুর বদলে অজানা জ্বর লিখতে নির্দেশ দিয়েছিল।

লকডাউনে তৃণমূলের জোরজুলুম

লকডাউনে তৃণমূলের জোরজুলুম

দিলীপ ঘোষের অভিযোগ লকডাউনে তৃণমূল জোরজুলুম করছে। তৃণমূলের নেতারা রেশন দোকান থেকে জোর করে চাল নিয়ে চলে যাচ্ছেন। পাশাপাশি তাঁর অভিযোগ তৃণমূল দলীয় অফিসে চাল মজুত করা হচ্ছে।

সাধারণের প্রতি দিলীপ ঘোষের আবেদন

সাধারণের প্রতি দিলীপ ঘোষের আবেদন

সাধারণ মানুষের প্রতি দিলীপ ঘোষের আবেদন, ঘরে থাকুন। লকডাউনের নির্দেশ মেনে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+