রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেও কাটমানি! পার্থ চট্টোপাধ্যায়ের দফতরের তথ্য হাতে নিয়ে বিস্ফোরক দিলীপ
তৃণমূল শিক্ষাক্ষেত্রে গুণ্ডা ঢুকিয়ে মারপিট করে জোর করে ভিসিও নিয়োগ করতে চাইছে। এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
তৃণমূল শিক্ষাক্ষেত্রে গুণ্ডা ঢুকিয়ে মারপিট করে জোর করে ভিসিও নিয়োগ করতে চাইছে। এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন এর আগে ভিসিরা শিক্ষামন্ত্রীর সঙ্গে রাস্তায় বলেছিলেন। তিনি বলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙাভাঙিতে সেখানকার অধ্যাপকরা যুক্ত। কেননা সেখানকার অধ্যাপকরা পছন্দ মতো ভিসি চান, নিজের মতে লোক নিয়োগ করে কাটমানি খেতে চান।

ভিসি রাজনীতিতে যুক্ত থাকলে মুক্ত করতে হবে
দিলীপ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে তাতে লেখা আছে, ভিসি যদি রাজনীতিতে যুক্ত হন, তা মুক্ত করতে হবে। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন যিনি আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁকে কীভাবে মুক্ত করা যাবে, তা তাদের মাথায় ঢুকছে না।

পার্থ চট্টোপাধ্যায়ের দফতরের তথ্য দিলীপ ঘোষের হাতে
দিলীপ ঘোষ বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোাপাধ্যায়ের দফতরের তথ্য তাঁরা হাতে এসেছে। কেন্দ্র ৪০৩৪ টি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৩৯৫ কোটি টাকা দিয়েছিল। তাঁর অভিযোগ কেন্দ্রের টাকা ফেরত চলে যাচ্ছে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ ৫৬০০ টি স্কুলে কম্পিউটারের অনুমোদন দেওয়া সত্ত্বেও তা চালু হয়নি।

স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব
দিলীপ ঘোষের অভিযোগ স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। তিনি বলেন, সেকেন্ডারি স্কুলে যেৎানে ড্রপআউট ২২ শতাংশ সেখানে ৬৬৭০ জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন। অনেক স্কুলে শিক্ষকের অনেক পদ খালি পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অনলাইনে ভর্তিতে টাকার খেলা
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে অনলাইন ভর্তিতেও টাকার খেলা চলে।












Click it and Unblock the Notifications