মমতা হারবেন নন্দীগ্রামের পর ভবানীপুরেও, উঠে যাবে তৃণমূল! ১০০ শতাংশ নিশ্চিত দিলীপ

মমতা হারবেন নন্দীগ্রামের পর ভবানীপুরেও, উঠে যাবে তৃণমূল! ১০০ শতাংশ নিশ্চিত দিলীপ

নন্দীগ্রামে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরেও মমতা বিরুদ্ধে জয় তুলে নেওয়ার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বিজেপি। রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ভবানীপুরে জেতার জন্যই আমরা লড়ছি। আমাদের প্রার্থীই জিতবে। আবার হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরেও হারার ভয় পাচ্ছেন

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরেও হারার ভয় পাচ্ছেন

দিলীপ ঘোষ এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী না থাকেন, তবে গোটা তৃণমূল পার্টিই উঠে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরেও হারার ভয় পাচ্ছেন। তাই সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন মমতা। আমরা মানুষের কাছে যাব। সিদ্ধান্ত তো নেবে মানুষ। তাই মানুষের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস, আমরা অভীষ্ট লক্ষ্য পৌঁছতে পারব।

ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে দিলীপ

ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে দিলীপ

ভবানীপুরে ভোট নিয়ে প্রথমে আইনি লড়াইয়ে যাওয়ার প্রাথমিক ভাবনা-চিন্তা করেছিল বিজেপি। কিন্তু কেন্দ্রীয় বিজেপি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সহমত পোষণ করে। তারপর ভবানীপুরে প্রার্থী ঘোষণা করে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষরা। এদিন দিলীপ ঘোষ ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামে দেওয়াল লেখেন।

বাবুল সুপ্রিয় বলেছেন প্রচার করবেন না, দিলীপ ঘোষ কী বলছেন

বাবুল সুপ্রিয় বলেছেন প্রচার করবেন না, দিলীপ ঘোষ কী বলছেন

দিলীপ ঘোষ বলছেন, এখন প্রচার সেভাবে শুরু হয়নি। পার্টি সিদ্ধান্ত নিয়েছে কাকে কাকে নামানো হবে প্রচারে। তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তারকা প্রচারকের তালিকায় থাকা রাজনীতি থেকে অবসর নেওয়া বাবুল সুপ্রিয় তো বলে দিয়েছেন তিনি প্রচার করবেন না। তখন দিলীপ ঘোষ বলেন, কারও সমস্যা থাকলে আলোচনা করা যাবে।

আমাদের পার্টি বিজেপি একটি সিস্টেম মেনে চলে, বললেন দিলীপ

আমাদের পার্টি বিজেপি একটি সিস্টেম মেনে চলে, বললেন দিলীপ

দিলীপ ঘোষের কথায়, রাজনৈতিক মঞ্চে বাবুল সুপ্রিয় আসবেন না এ ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের পার্টি বিজেপি একটি সিস্টেম মেনে চলে। দল কথা বলবে কারও সুবিধা-অসুবিধা থাকলে। সেসব দেখেই দল সবাইকে কাজে লাগাবে। বাবুল সুপ্রিয় ছাড়াও তারকা প্রচারকের তালিকায় রয়েছেন শুভেন্দু-দিলীপরা। রয়েছেন স্মৃতি ইরানি-সহ তিন কেন্দ্রীয় মন্ত্রীও। তবে নেই মোদী-শাহ বা নাড্ডা।

রবিবাসরীয় সকালে জনসংযোগে বেরোন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা

রবিবাসরীয় সকালে জনসংযোগে বেরোন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা

এদিন রবিবাসরীয় সকালে জনসংযোগে বেরোন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভিক্টোরিয়ার সামনে থেকে প্রাতঃভ্রমণ শুরু করে চাপে পে চর্চা পর্যন্ত প্রিয়াঙ্কা পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। প্রিয়াঙ্কা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওজন আচে, তাই তিনি হেভিওয়েট। চিকিৎকরা তাঁকে হাঁটার পরামর্শ দিয়েছেন।

বিধানসভা নির্বাচন হিংসা দিয়ে জিতেছে তৃণমূল, এবার জবাব

বিধানসভা নির্বাচন হিংসা দিয়ে জিতেছে তৃণমূল, এবার জবাব

দিলীপের মতো প্রিয়াঙ্কাও বলেন, জয় নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত। তার কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে হিংসা দিয়ে জিতেছে তৃণমূল। এবার তার জবাব পাবে। এবার যদি তৃণমূল একই কাজ করতে যায় তবে গণতন্ত্র রক্ষায় সবাই ঝাঁপিয়ে পড়বে। মানুষ আওয়াজ তুলবে তৃণমূলের বিরুদ্ধে। সব জায়গায় ভোট করাতে হবে, তাহলেই তৃণমূলের হার অবধারিত।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+