দিলীপ ঘোষের মানসিক রোগের চিকিৎসা দরকার, তোপ জ্যোতিপ্রিয়র! বাতলে দিলেন হাসপাতালের নাম

ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ায় দলের সাংগঠনিক সভায় তিনি বলেন, দিলীপ ঘোষ একটা পাগল।

ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ায় দলের সাংগঠনিক সভায় তিনি বলেন, দিলীপ ঘোষ একটা পাগল। তাঁর মানসিক রোগের চিকিৎসা দরকার।

দিলীপ ঘোষকে আক্রমণ

দিলীপ ঘোষকে আক্রমণ

দিলীপ ঘোষ একটা পাগল,ওর মানসিক রোগের চিকিৎসা করানো দরকার। রবিবার হাবড়ার কলতান ভবনে হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভায় এসে বিজেপির রাজ্য সভাপতিকে এই ভাবেই কটাক্ষ করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিলীপ ঘোষকে এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয় আরও বলেন, বিজেপি দলটাই পাগলের দল।

জেলার সব আসন দখল করবে তৃণমূল

জেলার সব আসন দখল করবে তৃণমূল

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি আগামী বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার ৩৩ টি আসনের সবকটিই দখল করবে তৃণমূল।

ফের দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে আক্রমণ

ফের দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে আক্রমণ

দিলীপ ঘোষকে ফের অশিক্ষিত বলে আক্রমণ করেন জ্যোতিপ্রিয়। বলেন, শিক্ষার যোগ্যতা নেই। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তাঁর পেটে বিদ্যা আছে।

একের পর এক বিষয়ে ব্যর্থ কেন্দ্র

একের পর এক বিষয়ে ব্যর্থ কেন্দ্র

শিক্ষা, বস্ত্র, স্বাস্থ্য, খাদ্যে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এমনটাই অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যারাকপুরে তৃণমূল নেতার অফিসের সামনে বোমা মারা নিয়ে তিনি বলেন, ব্যারাকপুরের মানুষ অর্জুন সিংকে জিতিয়ে ভুল করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+