বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে, উত্তর দিচ্ছে পোস্টার-ফেস্টুন, এখন উত্তর জানার অপেক্ষা
বিজেপির রাজ্য সভাপতি পদে বসবেন কে? এই লাখ টাকার প্রশ্নের মধ্যে ভাসতে এখন একটাই নাম। ব্যানার-হোর্ডিংই তা স্পষ্ট করে দিয়েছে তার উত্তর।
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে বসবেন কে? এই লাখ টাকার প্রশ্নের মধ্যে ভাসতে এখন একটাই নাম। ব্যানার-হোর্ডিংই তা স্পষ্ট করে দিয়েছে তার উত্তর। রেজাল্ট বেরনোর একখনও বাকি, তবে ফলাফল প্রকাশের আগে আভাস মিলেছে কার উপর বর্তাচ্ছে গুরুদায়িত্ব। চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে ৯ জানুয়ারি পর্যন্ত।

বর্ধিত মেয়াদ শেষে
সভাপতি পদে দিলীপ ঘোষের বর্ধিত মেয়াদ শেষ হতে চলেছে। নতুন বছরেই নতুন সভাপতি পাবে বিজেপি, নাকি পুরনোর উপরই আস্থা রাখবে বিজেপি, তার আভাস মিলেছে প্রস্তুতিতেই। বিজেপির সভাপতি নির্বাচনের সভা ঘিরে সেজে উঠছে রাজ্য দফতর, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জ্বলজ্বল করছে দিলীপ ঘোষের ছবি।

সভাপতি কে হবেন
সভাপতি কে হবেন তা নিয়ে যখন চর্চা তুঙ্গে উঠেছে, তখন দিলীপই এই পদে থাকছেন বলে একটা পক্ষ জোর দাবি তুলেছে। রাজনৈতিক মহলে জল্পনায় উঠে এসেছে, বঙ্গ বিজেপির সভাপতি পদে আরও একবার বসতে চলেছেন দিলীপ ঘোষই। এই মুহূর্তে কোনও বিকল্প নাম সেভাবে উঠে আসছে না।

৯ জানুয়ারি সিদ্ধান্তের অপেক্ষায়
২০২০-র ৯ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বাংলায় আসছেন। তিনি বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। সেদিনই চূড়ান্ত হবে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি। এই লড়াইয়ে এগিয়ে আছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষই। শুধু সিলমোহর পড়ার অপেক্ষা।

দিলীপ ঘোষই ফিরছেন, বলছে পোস্টার
দিলীপ ঘোষই যে ফিরছেন, তা নিয়ে আত্মবিশ্বাসী তাঁর ঘনিষ্ঠ মহল। তাঁরাই রাজ্য দফতরের বাইরে ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগাতে শুরু করেছে। দিলীপ বিরোধী নেতারা বলছেন, কিছুই ঠিক হয়নি। এত কিছু আয়োজন না পণ্ড হয়। সব কিছুই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর।

পথ অতটা মসৃণ নয়!
বিজেপির একটা পক্ষ মনে করছে, দিলীপ ঘোষের সিংহাসন আরোহনের পথ অতটা মসৃণ নয়। দিলীপ ঘোষের সমর্থনে যেমন রাজ্য বিজেপির একটা বড় অংশ সওয়াল করছে, তেমনই একটা অংশের বিস্তর অভিযোগ রয়েছে। সবকিছুই নলেজে রয়েছে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের।

মোদী-শাহদের ভাবনায়
দিলীপ ঘোষ এখন সাংসদ, তাঁকে মন্ত্রী করার ভবানা-চিন্তাও রয়েছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় দিলীপ ঘোষকে সভাপতি পদে রেখে দেওয়া হতে পারে অমিত শাহ ও জেপি নাড্ডা ফর্মুলায়। আবার এমনও হতে পারে বিজেপি রাজ্য সভাপতি পদে আনা হল নতুন মুখ। সেক্ষেত্রে দিলীপ ঘোষের মন্ত্রী হওয়ার পথ আরও প্রশস্ত হবে।

লক্ষ্য যখন ২০২১
আর তার থেকেও বড় কথা, লোকসভা ভোটের পর যে মোমেন্টাম তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে যেতে পারে দিলীপ ঘোষের পরিবর্ত হিসেবে কেউ এলে। তাই দিলীপ ঘোষকেই সভাপতি রাখা হতে পারে অন্তত ২০২১ সাল পর্যন্ত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত শীর্ষপদে কোনও পরিবর্তন চাইছে না বিজেপি।












Click it and Unblock the Notifications