সুদে আসলে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, পাল্টা দিলীপ ঘোষকে 'লক্ষ্মী' বললেন পার্থ
যাঁরা অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন, তাঁদের লুঙ্গি পরা অনুপ্রবেশকারীদের সঙ্গেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বললেন দিলীপ ঘোষ।
যাঁরা অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন, তাঁদের লুঙ্গি পরা অনুপ্রবেশকারীদের সঙ্গেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সিএএ-র সমর্থনে হওয়া অভিনন্দন যাত্রায় উত্তর ২৪ পরগনায় এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেছে শাসক তৃণমূল-সহ রাজ্যের অন্য রাজনৈতিক দলগুলি।

সিএএ নিয়ে মমতা অবস্থানে প্রশ্ন
দিলীপ ঘোষের অভিযোগ, বাংলাদেশ থেকে শয়ে এবং হাজারে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সেইসব লোকদের নাগরিকত্ব দিতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে অনুপ্রবেশকারীরা সরকারি সুবিধা ভোগ করছেন এই দেশে বসে। তৃণমূল এবং বামেরা অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

বাংলায় অনুপ্রবেশকারীদের স্থান নেই
বাংলায় এককোটি অনুপ্রবেশকারীর কোনও স্থান নেই। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। অনুপ্রবেশকারীরা বাংলার অপর পারে(বাংলাদেশ) হিন্দুদের থাকতে দেয়নি। অনুপ্রবেশকারীদের কোনও অধিকার নেই এই অংশে থাকার। সুদে আসলে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

'তিনি যত কথা বলেন, ততই সুবিধা'
দিলীপ ঘাষের এই কথা কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, দিলীপ ঘোষ তাদের কাছে লক্ষ্মী। তিনি যয়ত কথা বলবেন, ততই তাদের সুবিধা। অন্যদিকে তৃণমূল নেতা তাপস রায় বলেছেন, ঘৃণ্য বক্তৃতা ছাড়া অন্য কিছু দেওয়ার নেই দিলীপ ঘোষের। তাঁর নিজেই এইসব কথা বলার জন্য লজ্জা পাওয়া উচিত।

সাঁতরে সিএএ-র প্রতিবাদ
অন্যদিকে সিএএ-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ হাওড়ায়। এক যুবক এদিন ১২ কিমি সাঁতার কাটেন গঙ্গায়। বেলুড় মঠে সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রতিবাদ করেন সেই যুবক।












Click it and Unblock the Notifications