Dilip Ghosh Wedding: 'দাবাং' দিলীপের বিয়ে! পাত্রী রিঙ্কু, চলে এলেন মা, জানেন আর কারা থাকছে?
Dilip Ghosh Wedding: বিয়ের পিঁড়িতে (dilip ghosh married) 'দাবাং' দিলীপ ঘোষ! অবাক হচ্ছেন শুনে। হ্যাঁ এটাই সত্যি। বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) সঙ্গেও চার হাত এক হচ্ছে ষাটোর্ধ্ব দিলীপ ঘোষের। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার চারহাত এক হতে চলেছে দুজনের। তবে খুব একটা জাঁকজমক করে না। একেবারে ঘরোয়া ভাবে দুই পরিবারের সদস্য এবং বিজেপি নেতার একেবারে কয়েকজন ঘনিষ্ঠ এই বিয়েতে উপস্থিত থাকবেন বলে খবর। যা খবর, দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে এই বিয়ের অনুষ্ঠান।
আইনি ভাবে এই বিয়ে (Dilip Ghosh Wedding) হবে। এরপর একটি অনুষ্ঠান করে সবাইকে আমন্ত্রণ জানানো হবে বলে খবর। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ একেবারেই স্পিকটি নট। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ের খবর সামনে আসতেই তোলপাড় রাজ্য-রাজনীতি। যে মানুষটাকে নিয়ে সবসময় বিতর্ক লেগেই আছে সেই বিয়ের পিঁড়িতে? কিছুটা হলেও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

তবে দিলীপ ঘোষের বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা। কুণাল ঘোষ থেকে দেবাংশু, সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিচ্ছে প্রাক্তন সাংসদকে। দেবাংশু লিখছেন, ''অনেক অভিনন্দন DilipGhoshBJP দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক''।
অনেক অভিনন্দন @DilipGhoshBJP দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) April 17, 2025
ভালো থাকুন দুজনে। Again Congratulations!
কিন্তু কে এই পাত্রী রিঙ্কু মজুমদার? কীভাবেই বা আলাপ দুজনের?
জানা যায়, দিলীপ ঘোষ নিউ টাউনে থাকলে ইকো পার্কে শরীর চর্চা করতে যান। আর সেখানে নাকি রিঙ্কুর সঙ্গে আলাপ এবং পরে ঘনিষ্ঠতা। শোনা যায়, দিলীপদার হাত ধরেই নাকি বিজেপিতে নাম লেখান সহধর্মিণী হতে চলা রিঙ্কু মজুমদার। কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত। যা খবর, দীর্ঘদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। আছে এক ছেলে। তাঁর বয়স ২৫ বছর বলে শোনা যায়। বর্তমানে সে সেক্টর ফাইভের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বলেও জানা যাচ্ছে।
Dilip Ghosh Wedding: নিউ টাউনে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষের মা
মেদিনীপুরেই থাকেন মা পুষ্পলতা। ছেলের বিয়ে পাকা হতেই নিউ টাউনের বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। শোনা যায়, রিঙ্কুর সঙ্গে কথা হয় বেশ কিছুদিন আগে। সেই সময়ে দিলীপ ঘোষকে বিয়ের কথা বলেন। এবং ছেলে\কে বিয়ে করানোর কথাও বলেন। শোনা যায়, মায়ের ইচ্ছাতেই রিঙ্কু মজুমদার মজুমদারকে আইনি বিয়ে করতে চলেছেন আরএসএসের প্রচারক।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications