Dilip Ghosh: 'অপ্রতিরোধ্য' দিলীপ ঘোষ! এবার তিন শব্দে দলকে দিলেন বার্তা
Dilip Ghosh: লোকসভা ভোটের ফল বেরিয়েছে গত মঙ্গলবার। তারপর থেকে কখনও সরাসরি, আবার কখন পরোক্ষে হারের জন্য দলকেই দায়ী করেছেন প্রাক্তন আরএসএস প্রচারক দিলীপ ঘোষ। কখনই তিনি বলছেন, তাঁর বিরুদ্ধে কুড়মিদের খেপানো হয়েছিল। আবার কখনও বলছেন, জেতা আসন হারানোর জন্য প্ল্যানিং করা হয়েছিল।
দলের পুরনোদের হারানোর পিছনে 'ইচ্ছাকৃত পরিকল্পনা' থাকতে পারে বলে শুক্রবার মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এই মন্তব্যের পরেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিন্ত্র খান এবং বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা আরও সরব হয়েছেন।

দিলীপ ঘোষ যেমন নিজের মেদিনীপুর আসন থেকে বর্ধমান-দুর্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, ঠিক তেমনই ২০১৯-এ রায়গঞ্জে জয়ী হওয়া দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করারও সমালোচনা করেছেন।
দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, বর্ষীয়ান ও প্রতিষ্ঠিত নেতাদের হারাতে কি আসন বদল করা হয়েছিল? কারণ রাজনৈতিক সাধারণভাবে যে আসনগুলি আগে হেরেছিল, সেগুলি জিততে পরিকল্পনা করে। কিন্তু তিনি বলেন, বিজেপি যে আসনগুলি আগে জিতেছিল, সেগুলি হারানোর জন্য পরিকল্পনা করেছে। নাম না করে কার্যত তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে সৌমিত্র খান বলেছেন, ২৫ জন নেতার মূল কমিটিতে তিনি জাায়গা পাননি। তাঁর মতে কমিটি অযোগ্য লোকেদের দিয়ে ভরা। দলে পুরনোদের জায়গা হচ্ছে না, কার্যত এমন অভিযোগও করেন তিনি।
মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে বলতে শোনা গিয়েছে, তিনি হারেননি। বিজেপি হেরেছে। তাঁকে হারাতে গিয়ে মেদিনীপুর আসন হাতছাড়া হয়েছে। দল আগে কী সিদ্ধান্ত নেয়, তা দেখে তিনি পরে নিজের সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওখানে (মেদিনীপুর) সংগঠন তৈরি ছিল। তারপরেও কেন সরাানো হল, তা খতিয়ে দেখা উচিত।
হারের পরে দিলীপ ঘোষ, অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, কটা কথা মাথায় রেখো, দলের পুরনো একজন কর্মীকে ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুনদের দশজন আলাদা হয়ে যাক। কারণ পুরনোরাই জয়ের গ্যারান্টি।
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) June 8, 2024
এবার আগের মন্তব্য সঙ্গে তাল মিলিয়ে নতুন মন্তব্য, নিজের এক্স হ্যান্ডেলে নতুন পোস্ট দিলীপ ঘোষের। সেখানে তিনি বলেছেন, ওল্ড ইজ গোল্ড। এই তিন শব্দের সঙ্গে অন্য আর কোনও কথা লেখেননি তিনি। এই তিন শব্দে তিনি দলের প্রতিই অনেক ইঙ্গিত করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications