মুকুল রায়ের কেন্দ্রে দিলীপ ঘোষ! জয়প্রকাশকে নিয়ে সাংগঠনিক বৈঠককে ঘিরে জোর জল্পনা

মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে, সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন কে? তা নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে।

মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে, সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন কে? তা নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে। তৃণমূলে জল্পনা শুরু হয়েছিল, মুকুল বিধায়ক পদ ছাড়লে উপনির্বাচনে মুকুল-পুত্র শুভ্রাংশুকে প্রার্থী করা হতে পারে কৃষ্ণনগর উত্তরে। তারপর বিজেপির তরফে শোনা যায় জয়প্রকাশের নাম। এখন দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠকে সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল।

মুকুলের বিধায়ক পদ ছাড়ার আগেই প্রার্থী জল্পনা

মুকুলের বিধায়ক পদ ছাড়ার আগেই প্রার্থী জল্পনা

মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তিনি এখনও বিধায়ক পদ ছাড়েননি। এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাঁর কেন্দ্রে কোন দলের কে প্রার্থী হবে। এখন থেকে বললেও ভুল হবে, এই জল্পনার সূত্রপাত হয়েছে মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই। তৃণমূলে শুভ্রাংশু এবং বিপরীতে বিজেপির জয়প্রকাশ মজুমদারকে নিয়ে চলছিল জল্পনা।

মুকুলের কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে

মুকুলের কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে

মুকুল রায় কী করবেন, তিনি পদ ছাড়বেন নাকি বিধায়ক পদ ধরে রাখবেন, তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। গতকালই তিনি এই মর্মে জানিয়েছেন, তাঁর মতামতের কোনও মূল্য নেই, সিদ্ধান্ত নেবে দল। তবুও চর্চা থামেনি মুকুলের কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে। এদিন মুকুলের কেন্দ্রে দিলীপ ঘোষের সাগঠনিক বৈঠকে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

জেলা সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের সঙ্গী জয়প্রকাশ

জেলা সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের সঙ্গী জয়প্রকাশ

বিজেপির কৃষ্ণনগর জেলা সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ সঙ্গী করেছেন জয়প্রকাশ মজুমদারকে। তারপরই চড়েছে জল্পনাপর পারদ। বিজেপি কি আগে থেকেই প্রস্তুত থাকছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে লড়াইয়ের জন্য। প্রস্তুত রাখছে প্রার্থীকে। এই জল্পনা যদি সত্যিই হয়, কেন জয়প্রকাশ মজুমদারকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি?

জয়প্রকাশকে নিয়ে দিলীপ সংগঠনিক বৈঠক করলেন কেন

জয়প্রকাশকে নিয়ে দিলীপ সংগঠনিক বৈঠক করলেন কেন

কৃষ্ণনগরের সঙ্গে জয়প্রকাশ মজুমদারের একটা আত্মিক যোগ রয়েছে। তার আগে বলে রাখা ভালো, জয়প্রকাশ মজুমদার নদিয়ার করিমপুর থেকে প্রার্থী হয়েছিলেন। আর আত্মিক যোগ হল- জয়প্রকাশ মজুমদারের বাবা কৃষ্ণনগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। এখন জয়প্রকাশকে নিয়ে দিলীপের সংগঠনিক বৈঠকে যাওয়ার পর জল্পনা তুঙ্গে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+