জ্যোতিপ্রিয়র চিকিৎসা হবে একবারই! কোথায়, কীভাবে পাল্টা দিলেন দিলীপ

জ্যোতিপ্রিয়র চিকিৎসা হবে একবারই! কোথায়, কীভাবে পাল্টা দিলেন দিলীপ

হাবড়ায় নিজের বিধানসভা কেন্দ্রে গেলে উত্তর পেয়ে যাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিল্লির এইমসে দিলীপ ঘোষের চিকিৎসা দরকার, জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতির।

দিলীপ ঘোষের প্রতি কটাক্ষ

দিলীপ ঘোষের প্রতি কটাক্ষ

দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর চিকিৎসা প্রয়োজন। রবিবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় একটি দলবদল কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সম্প্রতি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি বলেছেন, বদল চাই। বদলাও চাই। দিলীপকে ছাপিয়ে গিয়ে বিজেপির আর এক নেতা সায়ন্তন বসু থানা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এপ্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ওঁদের দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা করানো দরকার।

 জ্যোতিপ্রিয়কে জবাব দিলীপের

জ্যোতিপ্রিয়কে জবাব দিলীপের

জ্যোতিপ্রিয় মল্লিককে পাল্টা কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসার জন্য দিল্লি গেলে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি সঙ্গে নিয়ে যাবেন।

জ্যোতিপ্রিয়র চিকিৎসা হবে একবারই

জ্যোতিপ্রিয়র চিকিৎসা হবে একবারই

দিলীপ ঘোষ বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা একবারই করা হবে। তারপর তাঁকে রাঁচিতে পাঠিয়ে দেওয়া হবে। কেননা, খাদ্যমন্ত্রী জেলাতেই সব থেকে বেশি রেশন লুট করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+