পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার, হবে আয়ুষ চিকিৎসা, যোগ ব্যায়াম শেখাবেন দিলীপ
পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার, হবে আয়ুষ চিকিৎসা, যোগ ব্যায়াম শেখাবেন দিলীপ
করোনা সংক্রামিত রাজ্যে এবার নিজের উদ্যোগেই কোয়ারেন্টাইন সেন্টার খুলতে চলেেছন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে থাকা বাসিন্দাদের ইমিউনিটি বাড়াতে যোগ ব্যায়াম শেখােবন তিনি। খড়গপুরে তৈরি হবে এই কোয়ারেন্টাইন সেন্টার।

খড়গপুরে কোয়ারেন্টাইন সেন্টার
খড়গপুরে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই মেদিনীপুরে একটি স্কুল ভাড়া নিয়েছেন িতনি। সেখানেই তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার। প্রাথমিক ভাবে ২০ জন পরিযায়ী শ্রমিককে রাখার বন্দ্যোবস্ত করা হয়েছে। গত কয়েকদিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে টানা পোড়েন চলছে েসকথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

যোগ ব্যায়াম শেখাবেন দিলীপ
করোনা পরিস্থিতির মধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য খড়গড়পুরে কোয়ারেন্টাইন সেন্টার মেনে সেখানে যোগ ব্যায়াম শেখাবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিযায়ী শ্রমিকদের মধ্যে রোগ প্রতিরোধক শক্তি বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্য সরকার যে একাধিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছেন সেগুলি অত্যন্ত অস্বাস্থ্যকর। সেকারণেই সেখানে অসুস্থ হয়ে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা।

আয়ুষ চিকিৎসা
শুধু কোয়ারেন্টাইন সেন্টার খোলাই নয়। সেখানে আয়ুষ পদ্ধতিতে করোনা চিকিৎসাও করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে কেন্দ্রীয় সরকার আয়ুষ পদ্ধতিতে করোনা চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছে। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেছেন, কোয়ারেন্টাইন সেন্টারগুলি মৃত্যুর আঁতুর ঘরে পরিণত হয়েছে।

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ
এদিকে রাজ্যে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত হয়েছেন প্রায় ৪০০ জন। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্য। বাড়ছে মৃত্যুর হারও। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশে করোনা সংক্রমণে সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications