মমতাকে ডোনাল্ড ট্রাম্পের ‘আসনে’ বসিয়ে দিলেন দিলীপ, একুশের ভোটে হারার অপেক্ষা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প বাংলার নির্বাচনী প্রচারে আলোচিত বিষয় হয়ে উঠল।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প বাংলার নির্বাচনী প্রচারে আলোচিত বিষয় হয়ে উঠল। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের তুলনা করছিলেন, তার জবাবে তাঁকেই ট্রাম্পের 'আসনে' বসিয়ে দিলেন দিলীপ ঘোষ।

বিজেপি হারলে ট্রাম্প সমর্থকদের মতো আচরণ করবে
সোমবার নদিয়ায় একটি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির ক্যাডার নির্বাচন হারলে ট্রাম্প সমর্থকদের মতো আচরণ করবেন। তিনি ৭ জানুয়ারি 'ইউএস ক্যাপিটল হিল ক্ল্যাশ'-এর কথা উল্লেখ করছিলেন, যেখানে ট্রাম্পের কয়েকশো সমর্থক মার্কিন কংগ্রেসের ভবনে ঝড় তুলেছিলেন। পুলিশ বিশাল জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়েছিল। সেই হিংসায় কমপক্ষে ৪ জন নিহত হন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘একনায়ক' বলে নিশানা
মমতা বলেছিলেন, "হেরে গেলেও ট্রাম্প জেদ ধরে বসে আছেন যে, তিনি জিতেছেন। একইভাবে, বিজেপিও বলবে 'হম জিতা হ্যায়' অর্থাৎ আমরা জিতেছি।" তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই কথার জবাব ট্রাম্পকে দিয়েই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'একনায়ক' বলে নিশানা করেছেন, তারপরই দিয়েছেন জবাব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একনায়ক যদি হেরে যান!
দিলীপ ঘোষ মমতাকে 'একনায়ক' বলে ব্যাখ্যা করতে গিয়ে তুলে এনেছেন সেই ট্রাম্প প্রসঙ্গ। তিনি বলেন, "ডোনাল্ড ট্রাম্প ভোটে হেরে যেভাবে আচরণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একনায়ক যদি হেরে যান, তবে তিনিও ট্রাম্পের মতোই কিছু করবেন। তাঁর বর্তমান আচরণের ফলে লোকেরা ভাবতে পারে যে, তিনি এই জাতীয় কিছু করতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো নবান্ন ছাড়বেন না!
দিলীপের কথায়, ট্রাম্প যেমন ভোটে হেরেও হোয়াইট হাউস ছাড়তে চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো নবান্ন ছাড়বেন না। তিনি তো নবান্ন ছাড়তে প্রস্তুত নন বলেই এখন থেকে বুঝিয়ে দিচ্ছেন, এমনকী হেরে গেলেও না। তিনি নির্বাচনে হারলে এমন কিছু করতে পারেন বলেই মনে করছেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা ডোনাল্ড ট্রাম্পের মতো!
দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা ট্রাম্পের মতো দৃঢ়চেতা, একনায়কতান্ত্রিক আচরণ দেখিয়ে এসেছেন। তাঁর নিজের দলেই কোনও গণতন্ত্র নেই, তাঁর দল ছেড়ে মন্ত্রী-বিধায়করাও চলে যাচ্ছে। আর তাঁর আমলে রাজ্যেও গণতন্ত্র নেই। নেই আইনশৃঙ্খলা। তাই ভোটে হারার পর তিনি আদৌ গণতন্ত্রকে সম্মান দেবেন কি না, সন্দেহ রয়েই যায়।












Click it and Unblock the Notifications