WB Panchayat Election:বিজেপি কি গতবারের তুলনায় বেশি মনোনয়ন করবে? তৃণমূলকে শুরুর আগেই গোল দিলীপের
মনোনয়ন পর্বের শুরু থেকেই বিজেপি এবার ফ্রন্টফুটে খেলতে শুরু করেছে। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেও প্রথম থেকে বিজেপি এগিয়ে মনোনয়নে। এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে আছে। সব জায়গায় মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বিজেপি, এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ।
বিজেপি কি এবার গতবারের তুলনায় বেশি আসনে মনোনয়ন করবে? এই প্রশ্ন উঠছিল এবার পঞ্চায়েত নির্বাচনে। বুধবার দিলীপ ঘোষের উদ্দেশে উড়ে এসেছিল সেই প্রশ্ন। তা সপাটে জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তিনি বলেন, আমরা প্রথম থেকেই এগিয়ে আছি, এগিয়েই থাকব। তৃণমূল তো শুরুই করতে পারেনি।

দিলীপ ঘোষের কথায়, প্রথম দুদিন তো প্রশাসনের প্রস্তুতিই ছিল না মনোনয়ন নেওয়ার জন্য। সরকারি কোনো নোটিশ ছিল না। অভিজ্ঞতা নেই। ফর্ম দিতে পারছিল না। ডিসিআর কাটতে পারছিল না। এত স্লো কাজ করচিলেন সরকারি কর্মীরা যে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
দিলীপ ঘোষ বলেন, আমি কালকে সারাদিন মেদিনীপুরে ঘুরেছি। ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেছে। ভাবুন সেই অবস্থায় মনোনয়ন জমা দিতে বাইরে দাঁড়িয়ে আছেন লোকেরা। অফিসের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসতে হচ্ছে। কী অব্যবস্থা! কয়েকজন বিডিও অবশ্য ভালো ব্যবস্থা করেছেন। যাঁরা অভিজ্ঞ তাঁরা ভালোই করছেন, তবে বেশিরভাগ অনভিজ্ঞ এবং নতুন বিডিওদের দেরি হচ্ছে।

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস তো শুরুই করতে পারেনি মনোনয়ন। মনে হয় আজ ও কাল তাঁরা করবেন। তাঁদের জন্যই মনে হয়, এক্সটেনশন করতে হবে। কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উল্লেখ্য, গতকালই হাইকোর্ট মনোনয়নে এক্সটেনশনের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়েছে।
তা নিয়েই ঘুরিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কিন্তু তৃণমূলের নেতারা এখনও সেভাবে মনোয়ন শুরু না করলেও, কোথাও জল নিয়ে, কোথাও ওআরএস নিয়ে নমিনেশনে সহায়তা তো করছে,সৌজন্য দেখাচ্ছে।অভিষেক বলেছিলেন, দাঁড়িয়ে থেকে বিরোধীদের নমিনেশন করাবেন,কোথাও কী তারই ফল পাচ্ছেন?

তার উত্তরে দিলীপ বলেন, হ্যাঁ আমাকেও দিয়েছে; কিন্তু নমিনেশন করতে পারছে না ওরা। হয়তো ওদের কাছে ক্যান্ডিডেট নেই। ওরা বলছে অন্যদের ক্যান্ডিডেট নেই! তৃণমূলেরই প্রার্থী আছে কি না সন্দেহ হচ্ছে আমার! প্রার্থী ঘোষণা এজন্যই করছে না যে, ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে।
দিলীপ বলেন, এখন দেখুন তৃণমূল কংগ্রেসের এখনো প্রার্থী তালিকাই তৈরি হল না। তাদেরই আদালতে যাওয়া উচিত দুদিন মনোনয়ন বাড়ানোর জন্য। আমরা তো অর্ধেকের বেশি করে ফেলেছি। আজকালের মধ্যে বাকি শেষ হয়ে যাবে। তৃণমূল আদৌ মনোনয়ন করবে কিনা পার্টি দেখা যাক! নমিনেশন না হলে যুদ্ধ কী করে হবে!
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications