দেবশ্রীর বিজেপিতে যোগদান, দিলীপ থেকে শোভন ও বৈশাখী- বিস্তর ফারাক অবস্থানে
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘ডাল-ভাত’ রসিকতা ভালো চোখে নেননি শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিন ‘ডাল-ভাতে’র পর এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ‘নতুন বৌ’ তকমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
দেবশ্রীর তাহলে কী হবে? তিনি বিজেপিতে পা বাড়িয়ে ছিলেন। কিন্তু শোভন-বৈশাখীর এন্ট্রিতে দেবশ্রীর অবস্থা বিজেপিতে বেশ টলমল। তবে বিজেপির দেবশ্রী-তরজা অন্য মাত্রা পেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিশেষ বার্তায়। তিনি এদিন দেবশ্রীকে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দেন এবং বুঝিয়ে দেন, দলটার রাজ্যের দায়িত্বে তিনি রয়েছেন।

দেবশ্রীকে নিয়ে বিজেপিতে নাটক
মোটকথা দেবশ্রীকে নিয়ে বিজেপিতে নাটক অব্যাহত আজও। বিশেষ করে দিলীপ আর শোভনের লড়াই জমে উঠেছে দেবশ্রী রায়কে নিয়ে। উভয়েই পরস্পরবিরোধী কথা বলেছেন। দেবশ্রী রায় দলে আসবেন কি আসবেন না, তা ঠিক করবেন দিলীপ ঘোষই, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিতর্কের মাঝেই।

দেবশ্রীকে নিয়ে দিলীপের অবস্থান
দিলীপ ঘোষ বলেন, শোভনদার যোগদানের দিন দেবশ্রীর নাম আসেইনি। তা সত্ত্বেও দেবশ্রীর নাম করে নানা রটনা হচ্ছে। শোভনদার যোগদান কোনও শর্ত মেনে হয়নি। তারপর দলে কাকে কেন, কাকে নেব না, তা স্থির করার ওনারা কে? যা ঠিক করব আমি, কারণ দলটার সভাপতি আমি।

শোভন-বৈশাখীকে বার্তা দিলীপের
দিলীপ সাফ জানিয়ে দেন, আমি কারও কথা শুনে চলি না। কারও কথা শুনে দল চালাই না, একমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া। কেন্দ্রীয় নেতৃত্ব যেমন যেমন নির্দেশ দেয়, তা রূপায়ণ করার চেষ্টা করি। তারপর আমার মতো করে দল চালাই। সেখানে অন্য কেউ কী বলল, তাতে আমার কিছু যায় আসে না।

দেবশ্রী প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়
শোভন বলেন, এটা ঠিক যে আমরা কোনও শর্ত দিয়ে দলে যোগদান করিনি। কিন্তু দেবশ্রীকে নিয়ে আমাদের মতামত আমরা নাড্ডাজিকে জানিয়ে এসেছিলাম। তারপর তা অরবিন্দ মেনন থেকে শুরু করে মুকুল রায়, এমনকী দিলীপ ঘোষকেও জানিয়েছিল। আমাকে জানানো হয়েছিল দেবশ্রী রায় ক্লোজড চ্যাপ্টার।

বৈশাখীর পাল্টা বার্তা দিলীপকে
বৈশাখীও বলেন, কাকে দলে নেবেন একশোবার সেটা তাঁর ব্যাপার। দিলীপবাবু সভাপতি, তিনিউ স্থির করবেন। তা নিয়ে আমাদের যেমন কিছু বলার নেই, তেমনই আমরাও নিজের মতো সিদ্ধান্ত নেব। কেউ তো কারও হয়ে সিদ্ধান্ত নেবেন না।












Click it and Unblock the Notifications