বাংলা দেশের বাইরে নয়, গুজরাট-হিমাচলে জয়ের পর মমতাকে বার্তা দিলীপের

এককথায় অকাল দেওয়ালি, অকাল দোলের ছবি দেখা গেল বিজেপি রাজ্য অফিসের সামনে। আর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই আনন্দের আবেশ নিয়ে জানিয়ে দিলেন, এবার লক্ষ্য বাংলা।

গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির জয়ের রেশ এসে পড়ল বাংলায়। উৎসবে, উন্মাদনায় মেতে উঠলেন বিজেপি কর্মীরা। কলকাতায় বিজেপি অফিসের সামনে শুরু হয়ে গেল আবির খেলা, বাজি পোড়ানো। এককথায় অকাল দেওয়ালি, অকাল দোলের ছবি দেখা গেল বিজেপি রাজ্য অফিসের সামনে। আর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই আনন্দের আবেশ নিয়ে জানিয়ে দিলেন, এবার লক্ষ্য বাংলা।

বাংলা দেশের বাইরে নয়, গুজরাট-হিমাচলে জয়ের পর মমতাকে বার্তা দিলীপের

সোমবার গুজরাট-হিমাচলে জয় নিশ্চিত হওয়ার পর দিলীপবাবু বলেন, 'এই জয়ের প্রভাব সারা দেশেই পড়বে। বাংলা কিন্তু দেশের বাইরে নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই মনে করুন বাংলা দেশের বাইরে, বাংলায় বিজেপি কোনও ফ্যাক্টর হবে না, তবে বলব তিনি ভুল ভাবছেন। এবার বাংলা জয়ই তাঁদের লক্ষ্য।'

দিলীপবাবু বলেন, বাংলায় আমরা এগিয়ে চলেছি। আমাদের সংগঠন বেড়ে চলেছে। তা আগের থেকে অনেক সংগঠিতও হয়েছে। আসন্ন পঞ্চায়েত ভোটই আমাদের লক্ষ্য। তারপর ২০১৯-এ লোকসভা নির্বাচনে এই বাংলায় প্রবলতর প্রতিদ্বন্দ্বী রূপে দেখতে পাবেন বিজেপিকে। আমরা পরিকল্পনা কষেই এগোচ্ছি। সেই পরিকল্পনামাফিকই কাজ করছি।

বাংলা দেশের বাইরে নয়, গুজরাট-হিমাচলে জয়ের পর মমতাকে বার্তা দিলীপের

বাংলা দেশের বাইরে নয়, গুজরাট-হিমাচলে জয়ের পর মমতাকে বার্তা দিলীপের

কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস যে জায়গায় ছিল, সেই জায়গাতেই রয়ে গিয়েছে। আপনারা যারা রাহুল গান্ধীকে নেতার আসনে বসাচ্ছিলেন, তাঁরাই এখন গালমন্দ করছেন। ওসবের মধ্যে আমি ঢুকতে চাই না। শুধু বলতে মারি মোদীজি যে উন্নয়নের রাজনীতির বীজ বপন করেছেন পুরো দেশে, তার ফলেই বিজেপির বিজয়রথ এগিয়ে চলেছে।'

তিনি বলেন, 'আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি। প্রতি নির্বাচনেই আমরা একটি একটি করে রাজ্য দখল করছি। এবারেও আমরা গুজরাট ধরে রাখতে সফল হয়েছি, কংগ্রেসের হাত থেকে হিমাচল কেড়ে নিতে পেরেছি। ফলে আমাদের লক্ষ্যে আমরা সফল। ভবিষ্যেত কংগ্রেস মুক্ত দেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা এক এক করে দেশ থেকে কংগ্রেসকে উৎখাত করার লক্ষ্যপূরণ করছি। হিমাচল দখল হয়েছে। এবার উত্তর-পূর্ব ভারত আমাদের লক্ষ্যে। বাংলাও তার বাইরে নয়। এই কথায় তিনি বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+