বাংলাতেও মোদী শাসন! প্রধান থেকে প্রধানমন্ত্রী হবে বিজেপিরই, বার্তা দিলীপের
বাংলাতেও মোদী শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলায় প্রকৃত পরিবর্তন আনবে বিজেপিই। বাংলার কৃষ্টি-সম্মান বাঁচাতে সবার আগে রাক্ষসী-শাসনের অবসান ঘটাতে হবে।
বাংলাতেও মোদী শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলায় প্রকৃত পরিবর্তন আনবে বিজেপিই। বাংলার কৃষ্টি-সম্মান বাঁচাতে সবার আগে রাক্ষসী-শাসনের অবসান ঘটাতে হবে। বাংলার প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের শাসন। মুর্শিদাবাদের জনসভা থেকে গর্জে উঠলেন দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, রাজ্যে বিজেপির সুশাসন আনতে আমাদের আর একটু বেশি খাটতে হবে।

দিলীপের কথায়, তৃণমূলে চাকর-বাকরের মতো অবস্থা নেতা-কর্মীদের। রাজ্যের পুলিশের অবস্থাও শোচনীয়। তাঁদেরকে দিয়ে বাসন মাজানো হচ্ছে, চাকরবাকরের কাজ করানো হচ্ছে। তাই মোদীকে আনতে হবে। বাংলাকে আতে হবে। দেশে বিজেপি এসেছে, দেশ বেঁচেছে। এবার বাংলাকেও বাঁচাতে হবে।
দিলীপ বলেন, কেস দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। স্বচ্ছ ভোট হলে আসন্ন পুরসভা নির্বাচনে আমরা জয়ী হব। কেউ আমাদের সামনে টিকতে পারবে না। আজ রুখে দাঁড়িয়েছে মানুষ। মানুষ চাইছে বাংলায় বিজেপি আসুক। ভারতে এসেছে, বাংলায় আসবে, বিজেপি আসবে মুর্শিদাবাদেও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ ভাষাতেই জয়গান গাইলেন।
দিলীপ ঘোষ বলেন, দেশে প্রধান থেকে প্রধানমন্ত্রী বিজেপির করতে হবে। তবে দেশে উন্নতি হবে। তবে বাংলার উন্নতি হবে। একমাত্র মোদীই পারেন দেশকে এক সুতোয় বাঁধতে। বিভিন্ন রাজ্যে পরিবর্তনের বাতাবরণ তৈরি হয়েছে। ভোটে জিতলেও সাসন চালাতে পারছে না। পরে ভোটের পরও সরকার পাল্টে যাচ্ছে।
তিনি বলেন, নিচে থেকেই পরিবর্তন শুরু হয়েছে। সব কিছু পাল্টে দিতে হবে। একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত। প্রধান থেকে প্রধানমন্ত্রী বিজেপির হবে। পঞ্চায়েত-পুরসভা সব বিজেপির দখলে আসবে। মানুষ সবকিছু বুঝতে পারছে। তারা বুঝেছে বিজেপিই পারে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে। ক্ষমতা ভোগ করতে চায় না বিজেপি।












Click it and Unblock the Notifications