কাটমানি না খেয়ে টাকা দিন, পার্শ্বশিক্ষকদের ধরনা মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিলীপের

পার্শ্ব শিক্ষকরা ধর্না দিচ্ছেন। রাজ্য সরকার নিশ্চুপ। এই সরকার কিছুই পারে না, পরীক্ষাটাও ঠিক করে নিতে পারে না।

পার্শ্ব শিক্ষকরা ধর্না দিচ্ছেন। রাজ্য সরকার নিশ্চুপ। এই সরকার কিছুই পারে না, পরীক্ষাটাও ঠিক করে নিতে পারে না। বিজেপি রাজ্য সভাপতি ধরনা মঞ্চে গিয়ে অভিযোগ করলেন মমতার সরকারের বিরুদ্ধে। তিনি শিক্ষামন্ত্রীকে পরামর্শ দেন, কাটমানি না খেয়ে শিক্ষকদের প্রাপ্য ৬০ শতাংশ দিয়ে দিন।

কাটমানি না খেয়ে টাকা দিন, শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিলীপের

দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার শিক্ষকদের প্রাপ্ তো দিচ্ছেই না, উল্টে তাদের আন্দোলন করা অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষকরা আদালত থেকে আন্দোলনের অধিকার আদায় করছে। এর থেকে লজ্জার আর কী আছে।

তিনি অভিযোগ করেন, সরকার কোনও ধরনের সুবিধা দিচ্ছে না অনশনকারীদের। শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই। মমতার সরকারকে অমানবিক বলেও তিনি ব্যাখ্যা করেন। উল্লেখ্য, ১১ নভেম্বর থেকে সেন্ট্রাল পার্কে ধরনায় বসেন পার্শ্ব শিক্ষকেরা।

তিনি বলেন, আমি কেন্দ্র সরকারের কাছে পার্শ্বশিক্ষকদের অবস্থার কথা বলব। বলব কেন্দ্র সরকার এঁদের জন্য টাকা দিচ্ছে, অথচ সেই টাকা শিক্ষকরা পাচ্ছেন না। বাংলার চরকার দিনে পর দিন এই চরম অন্যায় করে চলেছে।

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, গভর্নরের কাজ-কর্ম টিএমসি-র পছন্দ নয়। হেলিকপ্টার চেয়েছিলেন, তিনি পাননি। মুখ্যমন্ত্রী পান, অথচ উনি পান না। রাজ্যপালকে আটকানোর জন্য এইসব করছে সরকার। কারণ তিনি কোথাও গেলে অপ্রিয়কর জিনিস সামনে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+