‘কেডি অভিষেকের শ্বশুর’ মন্তব্যে বিপাকে দিলীপ, আইনি নোটিশ অভিষেকের
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিলীপবাবু মন্তব্য করেন, কেডি সিং-এর সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে অভিষেকের
কলকাতা, ২৯ মার্চ : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিলীপবাবু মন্তব্য করেন, কেডি সিং-এর সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে অভিষেকের। কেডি সিং সম্পর্কে অভিষেকের খুড়শ্বশুর হন বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি।
সোমবার বিজেপি-র পক্ষ থেকে দিলীপ ঘোষ দাবি করেন, কেডি সিংয়ের সঙ্গে যাবতীয় ঘনিষ্ঠতা তৃণমূলেরই। এখন তৃণমূল নেত্রী যা-ই বলুন, কেডি-কে নিয়ে তিনি দায় এড়াতে পারেন না। দীর্ঘদিন কেডি তাঁর দলের সাংসদ। দিলীপ ঘোষ বলেন, 'শুনেছি, কেডি-র সঙ্গে নাকি মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পর্ক রয়েছে। কেডি নাকি অভিষেকের খুড়শ্বশুর।

দিলীপবাবুর এই মন্তব্যের পর এদিন একেবারে আইনি নোটিশ ধরিয়ে দেন অভিষেক। তাঁর এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন অভিষেক। ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাঁকে। এর পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল যখন এই ঘটনাকে আদালত পর্যড়্ত টেনে নিয়ে গিয়েছে, তখন আদালতেই এর জবাব দেব।
তিনি বলেন, আমি ছবি দেখেছি। কাগজে ছবি বেরিয়েছে, তা দেখেই আমি মন্তব্য করি। তবে এর বেশি কিছু কথা এখন বলব না। যা বলার আদালতে হাজিরা দিয়েই বলব।












Click it and Unblock the Notifications