সকালেই নির্বাচনী সন্ত্রাস নিয়ে আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

৪ কেন্দ্রের উপনির্বাচনের ফল নিয়ে আগাম কোন কথা বলতে নারাজ বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । এদিন তিনি বলেছেন, বিজেপি জেতার জন্য লড়াই করছে, কিন্তু যেভাবে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়েছে

৪ কেন্দ্রের উপনির্বাচনের ফল নিয়ে আগাম কোন কথা বলতে নারাজ বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । এদিন তিনি বলেছেন, বিজেপি জেতার জন্য লড়াই করছে, কিন্তু যেভাবে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে, ভোট কতটা শান্তিপূর্ণভাবে শেষ হবে, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।

রাজ্যে উপনির্বাচন প্রসঙ্গ

রাজ্যে উপনির্বাচন প্রসঙ্গ

রাজ্যে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হলে বিজেপি জয়ী হবে, এমনটাই মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জেতার জন্য লড়াই করেছে বিজেপি। কিন্তু যেভাবে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তাতে ভোট কতটা শান্তিপূর্ণ হবে শেষ হবে, তানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ত্রিপুরায় হামলার অভিযোগ

ত্রিপুরায় হামলার অভিযোগ

ত্রিপুরায় তৃণমূলের ওপরে হামলার অভিযোগ। সেই কারণে তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এনিয়ে প্রশ্ন করা হলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাল্টা প্রশ্ন করেন, তৃণমূল কি কখনও ভেবেছে পশ্চিমবঙ্গে যেভাবে বিরোধীদের ওপরে হামলা করা হচ্ছে, তা বন্ধ করা উচিত। সুপ্রিম কোর্টে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে, সেখানে যাওয়ার অধিকার সবার রয়েছে। পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হলেই আদালতে যাওয়ার অধিকার আসে, বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রেন চালু প্রসঙ্গ

ট্রেন চালু প্রসঙ্গ

৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালু করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে যাঁরা যে চিৎকার-চেঁচামেচি হচ্ছে, সেক্ষেত্রে আগে যদি ট্রেন চলাচল শুরু হত, তাহলে মানুষের ওপরে চাপ কম পড়ত। তিনি বলেন, স্কুল-কলেজ খুলছে, অফিস আগেই খুলে গিয়েছে, সেই পরিস্থিতিতে যদি ট্রেন চালু না হয়, তাহলে স্বাভাবিত জীবনযাপনে মানুষ ফিরতে পারবেন না। রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তার জন্য তো মানুষ বসে থাকতে পারে না। অর্থনীতি ঠিক করার পাশাপাশি সাধারণ মানুষের জীবিকা নির্বাহকে ঠিক করতে হবে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। যদি করোনা পরিস্থিতি আবারও খারাপ হয়, তখন ভেবে দেখা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গ গোয়ায় তৃণমূল

প্রসঙ্গ গোয়ায় তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প রূপায়নের কথা বলেছেন। এব্যাপারে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, আগে তো সেখানে তৃণমূল দাঁড়াক, তারপর প্রকল্প রূপায়নের কথা ভাবা যাবে। এর আগে গোয়ায় তৃণমূলে সমাজের বিভিন্ন অংশের মানুষের যোগদান প্রসঙ্গে তিনি বিশেষ গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেছিলেন, গোয়ায় তৃণমূলের সংগঠন নেই। ভয় দেখিয়ে নয়তো টাকার লোভ দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। লিয়েন্ডার পেজের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, কারও বারান্দায় দাঁড়িয়ে ঝান্ডা ধরলেই কি সব হয়ে যায়? আসলে গোয়ায় হাজারো মানুষ যেমন ঘুরতে যান, সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঘুরতে গিয়েছেন, বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেখানে নির্বাচন পর্যন্ত থেকেও থান, তাহলেও তৃণমূল সেখানে কোনও আসন পাবে না বলে মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+