ফের দিলীপ ঘোষকে গো-ব্যাক স্লোগান, এবার বর্ধমানে
ফের কালো পতাকা দেখানো এবং গো ব্যাক স্লোগান দেওয়া হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে।
ফের কালো পতাকা দেখানো এবং গো ব্যাক স্লোগান দেওয়া হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে। এদিন বর্ধমানে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাকে কালো পতাকা দেখানো হয়।

আগের দিন কলকাতার লেক টাউনে তাকে ঘিরে বিক্ষোভ দেখান হয়েছে। গো ব্যাক স্লোগান তোলা হয়েছে। এদিন তার পুনরাবৃত্তি ঘটে বর্ধমান শহরের তিনকোনিয়া তে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকজন কালো পতাকা দেখায়। পাল্টা জয় শ্রী রাম আওয়াজ তোলে বিজেপির লোকজন। অবশেষে পুলিশের সাহায্যে তিনি সভাস্থলে পৌঁঁছন।
সেখানে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন, চাইলে আমিও আমার ছেলেদের পাঠাতে পারতাম। কিন্তু ওরা মনের দিক থেকে ভেঙে পড়েছে। তাই ওদের কিছু করব না।












Click it and Unblock the Notifications