তৃণমূলের মোকাবিলা করতে না পেরেই ‘আত্মসমর্পণ’ অর্জুনের, দিলীপ দিলেন ব্যাখ্যা

অর্জুন সিংকে হারিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বললেন, তৃণমূলের মোকাবিলা করতে না পেরেই দল ছেড়েছেন তিনি। বিজেপি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?

অর্জুন সিংকে হারিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বললেন, তৃণমূলের মোকাবিলা করতে না পেরেই দল ছেড়েছেন তিনি। বিজেপি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ? তিনি তার ব্যাখ্যা দিয়েছেন অর্জুনের তৃণমূলে যোগদানের অদ্যাবধি পরেই। সাংবাদিক বৈঠক করে তিনি যুক্তি দেন অর্জুনের দলবদল নিয়ে।

তৃণমূলের মোকাবিলা করতে না পেরেই ‘আত্মসমর্পণ’ অর্জুনের: দিলীপ

রবিবার বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন অর্জুন সিং। কেন্দ্রের বিরুদ্ধে এবং বঙ্গ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় আন্দোলনে তিনি শরিক হবেন। এই সব ছেঁদো যুক্তি উড়িয়ে দিলীপ ঘোষ জানালেন কী কারণে তিনি তৃণমূলে গিয়েছেন। দিলীপ ঘোষের কথায়, তিনি বাধ্য হয়ে তৃণমূলে গিয়েছেন। তৃণমূলের এবং রাজ্যের পুলিশরে মোকাবিলা করতে না পেরে তৃণমূলে গিয়েছেন।

দিলীপ ঘোষ বলেন, অর্জুন সিং বলেছেন, পাটশিল্পকে বাঁচাতে বিজেপি ছেড়েছেন। কিন্তু তৃণমূল কি পাটশিল্পকে বাঁচাতে পারবে? তৃণমূলই বাঁচবে কি না ঠিক নেই! কিছু একটা বাহানা চতো দেখাতে হবে, দলবদলের। তাই পাটশিল্পের বাহানা দিয়ে অর্জুন সিং তৃণমূলে ভিড়েছেন। অর্জুন সিংয়ের সঙ্গে দলের সর্বোচ্চ নেতাদের কথা হয়েছিল। কিন্তু তারপরও তিনি দল ছেড়েছেন। পুরনো বাড়িতে ফিরে গিয়েছেন। তাতে আর লজ্জা কীসের!

অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েই বলেন, বিজেপিতে রাজনীতি করা যায় না। কারণ মাটির সঙ্গে ওঁদের কোনও যোগ নেই। ওরা শুধু ফেসবুকে রাজনীতি করে। আর এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করে। তার জবাবে দিলীপ ঘোষ বলেন, আমরা যদি ফেসবুকে রাজনীতি করি, তা হলে আমাদের ২০০ কর্মী খুন হলেন কী করে? উনি তৃণমূল ছাড়ার পর ওনার বিরুদ্ধে শতাধিক কেস হয়েছে। উনি কি ঠান্ডা ঘরে বসে কেস খেলেন?

দিলীপ বলেন, দলবদল করা একটা রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে। কেউ তাড়াতাড়ি যান, কেউ একটু দেরি করে। আসলে উনি চাপে পড়ে চলে গেলেন তৃণমূলে। অনেক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। প্রশসানিক চাপ সহ্য় করতে পারছিলেন না। লড়াই করতে পারছিলেন না পুলিশের সঙ্গে। তাই হার মেনে তিনি ফিরে গিয়েছেন তৃণমূলে। আমরা একটা আদর্শ মেনে লড়াই করি। আমরা বাংলায় পরিবর্তনের মিশনে নেমেছি, তা করেই ছাড়ব। তার আগে পিছু হটব না। এ আমাদের দৃঢ় অঙ্গীকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+