দুর্গাপুজো-কালীপুজোয় দেখা গেলেও পাওয়া যায়নি কারখানা উদ্বোধনে! বিনিয়োগ নিয়ে মমতাকে আক্রমণ দিলীপের

দুর্গাপুজো, কালীপুজোয় দেখা গেলেও পাওয়া যায়নি কারখানা উদ্বোধনে! বিনিয়োগ নিয়ে মমতাকে আকমণ দিলীপের

শুধু রাজ্যপাল জগদীপ ধনখড় নন, সাধারণ মানুষের প্রশ্ন, গত আট নয় বছর ধরে বেঙ্গল সামিট করে কোনও লাভটা হয়েছে রাজ্যের। মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তিনি।

বেঙ্গল সামিটের নাম করে মোচ্ছব

বেঙ্গল সামিটের নাম করে মোচ্ছব

দিলীপ ঘোষের অভিযোগ, বেঙ্গল সামিটের নামে গত আট নয় বছর ধরে মোচ্ছব হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করা হয়। কিছু লোক ফূর্তি করে কামায়। লক্ষ লক্ষ কোটি টাকার মৌ-এর কথা বলা হয়। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে কত কোটি টাকা বিনিয়োগ হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

খরচ আর বিনিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি

খরচ আর বিনিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি

তিনি বলেন, সাধারণ মানুষের প্রশ্ন এত টাকা নষ্ট করা হল কেন? কারা নিয়েছে? এর শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি তা মানুষের সামনে রাখার দাবি করেছেন তিনি।

অমিত মিত্রের কাছে বিস্তারিত তথ্য জানানোর দাবি রাজ্যপালের

অমিত মিত্রের কাছে বিস্তারিত তথ্য জানানোর দাবি রাজ্যপালের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে আসছে। যা নিয়ে জবাব দাবি করেছেন রাজ্যপাল। তিনি বিষয়টি নিয়ে অর্থসচিবের কাছে জবাব না পেয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে জবাব দাবি করেন রাজ্যপাল। শিল্প সম্মেলনের খরচ ও রাজ্যে লগ্নি আসা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিনিয়োগ নেই পশ্চিমবঙ্গে

বিনিয়োগ নেই পশ্চিমবঙ্গে

দিলীপ ঘোষের অভিযোগ পশ্চিমবঙ্গে নতুন কোনও বিনিয়োগ নেই। তিনি কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুজো, কালীপুজোয় উদ্বোধন করেন, কিন্তু তাঁকে কারখানা উদ্বোধনে দেখা যায়নি। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+