২০০ আসন পাবে বিজেপি! দিনশেষে তৃণমূল কতগুলি আসন পাবে, জানালেন দিলীপ

সম্প্রতি তিন কেন্দ্রের উপনির্বাচনে হেরেছে বিজেপি। এমনকী নিজের কেন্দ্র খড়গপুরও ধরে রাখতে পারেনি বিজেপি। তারপরও ২০২১-এ বাংলা দখলের বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সম্প্রতি তিন কেন্দ্রের উপনির্বাচনে হেরেছে বিজেপি। এমনকী নিজের কেন্দ্র খড়গপুরও ধরে রাখতে পারেনি বিজেপি। তারপরও ২০২১-এ বাংলা দখলের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আসন্ন ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী হবে বিজেপিই। তৃণমূলের জারিজুরি সব শেষ হয়ে গিয়েছে। এবার বিদায় নেওয়ার পালা।

লোকসভায় হাফ আর বিধানসভায় সাফ

লোকসভায় হাফ আর বিধানসভায় সাফ

দিলীপ ঘোষ আগের কথা তুলে ধরে বলেন, বলে ছিলাম তো লোকসভায় হাফ আর বিধানসভায় সাফ। তা-ই হতে চলেছে। কারণ প্রতিটি ধরনা-মঞ্চেই তো দেখা যাচ্ছে, নেতা-কর্মী কয়েকজন, মঞ্চের নিচে কেউ নেই। সবাই সরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পাশ থেকে। আর কোনও আশা নেই ক্ষমতা ধরে রাখার।

বিজেপি ২০০-রও বেশি আসন পাবে একুশে

বিজেপি ২০০-রও বেশি আসন পাবে একুশে

দিলীপ ঘোষ বলেন, ২০২১-এর নির্বাচনে বিজেপি ২০০-রও বেশি আসন পাবে। আর তৃণমূল ৫০টি আসল ধরে রাখতে পারবে কি না সন্দেহ। তার আভাস পাওয়া যাচ্ছে প্রতিক্ষণে ক্ষণে। সিএএ বিরোধী মিছিল-ধরনায় লোক দেখুন, আর আমাদের সিএএ-র সমর্থনে অভিনন্দন ব়্যালিতে লোক দেখুন। তাহলেই বুঝতে পেরে যাবেন কী হতে চলেছে।

ক্ষমতা ধরে রাখার জন্য নোংরা রাজনীতি : দিলীপ

ক্ষমতা ধরে রাখার জন্য নোংরা রাজনীতি : দিলীপ

এই বলেই দিলীপ ঘোষ প্রশ্ন ছুড়ে দেন, দিদি ক্ষমতা ধরে রাখার জন্য নোংরা রাজনীতি আর কতদিন? আপনার রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। তাই রক্ষা নেই। হারতে আপনাকে হবেই। ২০২১-এ বিজেপিই ক্ষমতায় আসবে। সোমবার তিনি বনগাঁ থেকে বাংলা দখলের বার্তা দিলেন এইভাবেই।

যতদিন তৃণমূল গদিতে, ততদিনই নিরাপদ : মমতা

যতদিন তৃণমূল গদিতে, ততদিনই নিরাপদ : মমতা

উল্লেখ্য, কলকাতার ঢঙেই পুরুলিয়ায় লম্বা মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সমাবেশ থেকে তিনি বার্তা দেন নাগরিকত্বের নয়া আইনের বিরোধিতায়। তারপর নাগরিকত্বের নয়া আইন বাতিলের দাবিতে এই সমাবেশ থেকে মমতা বুঝিয়ে দেন, যতদিন তৃণমূল গদিতে আছে, ততদিনই নিরাপদ।

বিজেপি দেশছাড়া করবে, মাথার ছাদটুকুও কাড়বে!

বিজেপি দেশছাড়া করবে, মাথার ছাদটুকুও কাড়বে!

মমতার কথায়, এই বিজেপি মানুষকে দেশছাড়া করবে। মানুষের মাথার ছাদটুকুও কেড়ে নেবে। তাই সাবধান। তিনি বলেন, আপনার মাথার উপর একটা আশ্রয় আছে, সেটা চলে যেতে দেবেন না। বিজেপি একটা অপশক্তি, তাদেরকে ক্ষমতায় আনবেন না ভুলেও। বিজেপি ক্ষমতায় এলে সমূহ বিপদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+