সরকার কি ভুতে চালাচ্ছে, ফের মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
সরকার কি ভুতে চালাচ্ছে, ফের মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
করোনা আক্রন্তদের মৃত্যু পরিসংখ্যান ঠিক করছে রাজ্য সরকারের অডিট কমিটি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি জানেনই না অডিট কমিটিতে আছে। কারা তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর ফুঁসে উঠেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রীতিমত কটাক্ষ করে তিনি বলেছেন সরকার কি তাহলে ভুতে চালাচ্ছে?
করোনার মৃত্যু রিপোর্ট অডিট কমিটির হাতের
রাজ্যে করোনা ভাইরাসে কারা মারা গিয়েছেন। যতজন মারা গিয়েছেন বলে দাবি করা হচ্ছে তাঁদের সকলের মৃত্যু করোনা ভাইরাসেই হয়েছে কিনা সেটা ঠিক করতে তৈরি করা হয়েছে অডিট কমিটি। এই অডিট কমিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে তবেই করোনায় রাজ্যের মৃতের সংখ্যা জানানো হচ্ছে।

মমতার দাবি
গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই অডিট কমিটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। কারা রয়েছেন প্যানেলে। এবং কে এই অডিট কমিটি গঠন করেছে সেসম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়েই এই অডিট কমিটি গঠন করা হয়েছে। আর এখন তিনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন।
দিলীপের আক্রমণ
অডিট কমিটি নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন রাজ্যে কি তাহলে ভুতে চালাচ্ছে। রাজ্য সরকার জানেন না অথচ অডিট কমিটি রিপোর্ট দিচ্ছে করোনা মৃত্যু নিয়ে। কার নির্দেশে তাহলে কাজ করছে অডিট কমিিট।












Click it and Unblock the Notifications