মমতা চাইছেন ঘুষ দিয়ে ভোট নিতে! ‘জনতার দরকারে’র বাজেট নিয়ে খোঁচা দিলীপের
মমতা চাইছেন ঘুষ দিয়ে ভোট নিতে! ‘জনতার দরকারে’র বাজেট নিয়ে খোঁচা দিলীপের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন বাংলার মানুষ তাঁর সঙ্গে নেই। তাই রাজ্যবাসীকে ঘুষ দিতে চাইছেন তিনি। চাইছেন ঘুষ দিয়ে ভোট নিতে। তা করতে গিয়েই বাজেটে মিথ্যের ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ আদিবাসী-তপশিলি মানুষ সরে গিয়েছে মমতার পাশ থেকে। তাঁদের ফেরাতেই এই বাজেট।

মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রমাণ করে দিচ্ছেন তাঁর সঙ্গে মানুষ নেই। সারা বছর লেখাপড়া না করা পড়ুয়াদের যেমন হয় তেমনই অবস্থা মমতার সরকারের। ক্ষমতায় এসে কর্মীদের কাটমানি পাওয়ার ব্যবস্থা ছাড়া আর কিছুই করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও কাজ করেননি বলেই এখন জমি হারিয়েছে তৃণমূল কংগ্রেস।
দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় আসন্ন। তাই শেষ বেলায় ঘুষ দিয়ে ঘাটে মলম লাগাতে চাইছে সরকার। এত করেও তিনি বাংলার মানুষকে আর খুশি করতে পারবেন না। তাঁর দলের আসল চেহারা মানুষ বুঝতে পেরে গিয়েছে। অতএব মানুষ আর ওইসব কথায় ভুলবে না।
তিনি বলেন, রাজ্য নামভারী প্রকল্প ঘোষণা করেছে, আদতে কোনওটাই বাস্তবায়িত হবে না। সবই ঘুষ দেওয়ার প্রকল্প। ঘুষের লোভ দেখিয়ে আদিবাসী, তপশিলি যুব সম্প্রদায়, চা বাগানের শ্রমিক, অসংগঠিত শ্রমিকদের কাছে টানার চেষ্টা করছে মতার সরকার। কিন্তু যারা সরে গেছে, তারা আর ফিরবে না মমতার ওই ঘুষের লোভে।












Click it and Unblock the Notifications