মমতা বন্দ্যোপাধ্যায় অসফল শাসক! ‘বাংলার গর্বে’র প্রচারে চরম কটাক্ষ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসফল শাসক। তাই তিনি ‘বাংলার গর্ব মমতা’ নামে এক কর্মসূচির সূচনা করেছেন। গর্ব তো তাঁরা, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামমোহন, রবীন্দ্রনাথরা।

মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসফল শাসক। তাই তিনি 'বাংলার গর্ব মমতা' নামে এক কর্মসূচির সূচনা করেছেন। গর্ব তো তাঁরা, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামমোহন, রবীন্দ্রনাথরা। সেসব ভুলিয়ে নিজেকে বাংলার গর্ব করে তুলতে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন দলের নেতা-কর্মীদের। এই প্রবণতা রাজ্যের পক্ষে সুখকর নয়।

দিলীপের রিজেক্ট বার্তা

দিলীপের রিজেক্ট বার্তা

দিলীপ ঘোষ বলেন, মানুষ একদিন রাজ্যে বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেছিল। কিন্তু মানুষের সেই আস্থা রাখতে পারেননি দিদিমণি। তাই তাঁকে রিজেক্ট করে দিয়েছেন। তিনি ব্যর্থ হয়েছেন প্রশাসক হিসেবে। তাই তাঁকে নিজেকে জাহির করতে হচ্ছে।

‘বাংলার গর্ব মমতা'কে কটাক্ষ

‘বাংলার গর্ব মমতা'কে কটাক্ষ

দিলীপ বলেন, তৃণমূল কংগ্রেস দলটাতে একজনই ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মানুষ তাঁকে রিজেক্টে করে দিয়েছেন। অন্তত লোকসভা নির্বাচনের ফলে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এখন তিনি শেষ চেষ্টা করছেন ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচির মাধ্যমে। জনতা সবই দেখছেন, তাঁরাই বিচার করবেন।

রিজেক্ট করে দিয়েছে জনগণ

রিজেক্ট করে দিয়েছে জনগণ

এদিন তৃণমূল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রিজেক্ট ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস। যে চারজনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনকে বিগত লোকসভা নির্বাচনে রিজেক্ট করে দিয়েছে জনগণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+