ক্যাপ্টেনই হেরে বসে আছেন! জয় শ্রীরাম ধ্বনি শুনে উষ্মায় মমতাকে তোপ দিলীপের

ক্যাপ্টেনই হেরে বসে আছেন! লোকসভা নির্বাচনে রাজ্যে পদ্মফুল ফোটানোর পর মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ক্যাপ্টেনই হেরে বসে আছেন! লোকসভা নির্বাচনে রাজ্যে পদ্মফুল ফোটানোর পর মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপই প্রমাণ করছে তাঁর পরাজিত মানসিকতা।

ক্যাপ্টেনই হেরে বসে আছেন! জয় শ্রীরাম ধ্বনি শুনে উষ্মায় মমতাকে তোপ দিলীপের

দিলীপ ঘোষ এদিন কটাক্ষ করেন, নিজের ওয়ার্ডেই জিততে পারেন না, তিনি আবার দেশের নেতা হতে যাচ্ছিলেন। তাই হেরে গিয়ে এখন জয় শ্রীরাম আওয়াজকে টার্গেট করছেন। প্রকাশ্যে জয় শ্রী রাম বলাই এখন অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। তাই জয় শ্রীরাম বলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

দিলীপ ঘোষ বলেনস কিন্তু কতজনকে গ্রেফতার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে বলেন, জয় শ্রীরাম বলা এখন পশ্চিমবঙ্গ বৃহত্তম অপরাধ। এদিন মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, এত বাহিনী তৈরি করে মমতা বোঝাচ্ছেন তিনি ভয় পেয়েছেন।

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছে। বিজেপির হাত ধরেই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যেভাবে জয়ী শ্রীরাম শুনে আস্ফালন করছেন মুখ্যমন্ত্রী, রাস্তায় গিয়ে ধরনা.য় বসছেন, তাতে স্পষ্ট তিনি ভয় পেয়েছেন, পরাজয়ের আতঙ্ক তাঁকে গ্রাস করেছে সম্পূর্ণ। এই অবস্থায় সরকারকে তিনি বাঁচাতে পারবেন না। আগামী দিনে এই সরকারের পতন অবশ্যম্ভভাবী।

এদিন বাংলা থেকে মাত্র দুজনকে মন্ত্রী করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, এখন দুজন মন্ত্রী হয়েছেন। আগামী দিনে বাংলা আরও গুরুত্ব পাবে। সেই সংখ্যা আরও বাড়বেই। যে দুজন মন্ত্রিত্ব পেয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান। বাংলার মানুষের লড়াই বৃথা যাবে না।

বাংলায় পরিবর্তন আনতে তিনি সংগঠনের কাজেই বেশি মনোনিবেশ করবেন বলে জানান। তাই তিনি মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেন।
তাঁর কথায়, আরএসএসের কোনও তুলনা নেই। ৯০ বছর ধরে আরএসএস কাজ করে চলেছে। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাপরায়ণ না হলে এই সংগঠন চালানো যায় না। তাই এর বিকল্প কোনও সংগঠন কোনও দল তৈরি করতে পারেনি। এমনকী কংগ্রেসও পারেনি। কংগ্রেসের সেবাদলের এখনও কোনও অস্তিত্বই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+