মমতার ছোট মন! তাই বড় কিছু ভাবতে পারেন না, তীব্র শ্লেষ দিলীপের কথায়

গোটা দেশ অপেক্ষায় কখন চাঁদে নামবে ভারতীয় মহাকাশ যান, শুধু ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা মমতার চন্দ্রযান নিয়ে মোদীকে কটাক্ষের জবাব এভাবেই দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গোটা দেশ অপেক্ষায় কখন চাঁদে নামবে ভারতীয় মহাকাশ যান, শুধু ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা মমতার চন্দ্রযান নিয়ে মোদীকে কটাক্ষের জবাব এভাবেই দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতাকে নিশানায় তিনি বলেন, ছোট মনের পরিচয় দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ছোট মন নিয়ে বড় কিছু ভাবা যায় না।

মমতার ছোট মন! তীব্র শ্লেষ দিলীপের কথায়

শুক্রবার বিধানসভায় মমতা বলেন, চন্দ্রযানের চাঁদে পাড়ি নিয়ে যা হচ্ছে, যেন আগে কোনওদিনও হয়নি। ৫০ বছর ধরে এই গবেষণা হচ্ছে। তারপরও একটা অভিযান নিয়ে এসব করা হচ্ছে দেশের অর্থনৈতিক সংকট থেকে নজর ঘোরাতেই। তিনি মনমোহন সিংয়ের কথা তুলে মোদীকে নিশানায় বলেন, দেশের অর্থনৈতিক সংকটের কথা আগে দেখুন।

দিলীপ ঘোষ মমতাকে একহাত নিয়ে বলেন, কেন্দ্রের য়ে কোনও বিরোধিতা করাই মুখ্যমন্ত্রীর কাজ। বালাকোট স্ট্রাইক থেকে শুরু করে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ বা বিজ্ঞানীদের সাফল্য- সবেতেই তিনি কেন্দ্রের দোষ ধরতে ব্যস্ত। এসব শুনে মনে হয় উনি পাকিস্তানের মুখপাত্র।

দিলীপ ঘোষ আরও বলেন, বিজেপি বেড়েই চলেছে। ভয়ে দিদি প্রশান্ত কিশোরের আশ্রয় নিয়েছেন। তাতেও কিছু হবে না, তা জেনে গিয়েছেন। সবেতেই তিনি বিজেপির খোয়াব দেখছেন। তার জেরেই এই ধরনের মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় যত এ ধরনের কথা বলবেন, ততই মানুষের থেকে দূরে চলে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+