মমতা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী! চ্যালা-চামুন্ডারাও কাণ্ডজ্ঞানহীন, চাঁছাছোলা আক্রমণ দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় মিথ্যেবাদী। রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলে
মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিরাটিতে বিজেপির রিভিউ মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মিথ্যেবাদী যে রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলে খ্যাপাচ্ছেন। তাঁর চ্যালা-চামুন্ডাদেরও কোনও কাণ্ডজ্ঞান নেই। চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ।

সেন্টিমেন্ট আদায়ের চেষ্টা মমতার
তিনি বলেন, দুর্গাপুজো নিয়ে সেন্টিমেন্ট আদায়ের চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন মিথ্যা কথা বলছেন, এইসব মিথ্যার জবাব কে দেবে। আপনার উচিত ধর্মতলায় গিয়ে ক্ষমা চাওয়া। উল্লেখ্য, দুর্গাপুজো কমিটিগুলিকে আয়করের নোটিশ প্রদানের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। মঙ্গলবার দিনভর ধরনা কর্মসূচি পালন করে তৃণমূলের বঙ্গজননী বাহিনী। তার প্রতিবাদেই এদিন তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি।

টুইটারে তোপ দাগলেন রাহুলও
এদিন দিলীপ ঘোষ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহাও। তিনি টুইটারে খোঁচা দেন মমতাকে। লেখেন, তৃণমূলের শীর্ষস্তরের কয়েকজন নেতা দুর্গাপুজোয় টিটফান্ড ও কাটমানি টাকা ব্যবহার করছেন। তা ফাঁস হয়ে যাবে বলেই তৃণমূল আতঙ্কিত হয়ে পড়ছে আয়করের নোটিশ পেয়ে।

মমতাকে মহরম খোঁটা রাহুলের
এদিন মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপুজোয় নিরঞ্জন বন্ধ রাখা নিয়ে টুইটারে খোঁচা দেন রাহুল সিনহা। তিনি লেখেন, এতই যদি দুর্গাপুজোর জন্য জরদ তবে কেন মহরমের জন্য দুর্গাপ্রতিমার নিরঞ্জন বন্ধ রেখেছিলেন। প্রসঙ্গত সিবিডিটি জানায়, আয়করের নোটিশ সংক্রান্ত খবর ভুয়ো। এমন কোনও নোটিশ দেওয়া হয়নি দুর্গাপুদো কমিটিগুলিকে। যদিও মমতা পাল্টা তথ্যৃ-বিকৃতির অভিযোগ করেন। এবং মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কেন্দ্র জিজিয়া কর বসাচ্ছে বাংলার দুর্গাপুজোয়।












Click it and Unblock the Notifications