তৃণমূল ‘শ্যাওলা’-পার্টি, ‘বাংলার গর্ব মমতা’ ২৪ ঘণ্টাই মিথ্যে বলেন, কটাক্ষ দিলীপের

তৃণমূল ‘শ্যাওলা’-পার্টি, ‘বাংলার গর্ব মমতা’ ২৪ ঘণ্টাই মিথ্যে বলেন, কটাক্ষ দিলীপের

মানুষ চাইছে বাংলায় বিজেপি আসুক। ভারতে এসেছে, বাংলায় আসবে, বিজেপি আসবে মুর্শিদাবাদেও। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে জনসভা থেকে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বিজেপির জয়গান গেয়ে জানালেন, তৃণমূল কোনও ভদ্রলোকের পার্টি নয়। ওই দলের নেত্রী ২৪ ঘণ্টাই মিথ্যে কথা বলেন।

‘বাংলার গর্ব মমতা’কে কটাক্ষ

‘বাংলার গর্ব মমতা’কে কটাক্ষ

মমতাকে একহাত নিয়ে দিলীপ বলেন, এখন আবার ‘বাংলার গর্ব মমতা' চালু হয়েছে। এতদিন কোনও গর্ব ছিল না, এবার এক গর্ব এসেছেন। এমনই গর্ব এসেছেন যে আমাদের লজ্জার মুখ ঢোকাতে হয়েছে। আর তিনি তো তৃণমূলের নেতা-কর্মীদের কাছে গর্বের হবেনই। তা না হলে লুঠেপুটে খাবে কী করে!

তৃণমূলে ভদ্রলোক থাকতে পারে না

তৃণমূলে ভদ্রলোক থাকতে পারে না

দিলীপ বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা বাধ্য হয়েই ‘বাংলার গর্বে মমতা'র প্রচারে নামছেন। কেননা তাঁদের কোনও উপায় নেই। তা না হলে কামাই বন্ধ হয়ে যাবে। আর ওই পার্টিটায় কোনও ভদ্রলোক থাকতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন আর বিধায়ক-সাংসদদের দেখা যাচ্ছে না।

মমতা ২৪ ঘণ্টাই মিথ্যে কথা বলেন

মমতা ২৪ ঘণ্টাই মিথ্যে কথা বলেন

এমন একজন বাংলার গর্ব এনেছে তৃণমূল, যিনি ২৪ ঘণ্টাই মিথ্যে কথা বলেন। বাংলার কৃষ্টি-সংস্কৃতি সম্বন্ধে কিছুই জানেন না। কাউকে কোনওদিন সম্মান দেন না। তাঁকে এখন বাংলার গর্ব বলে প্রচার চালানো হচ্ছে। আসলে বিজেপির উত্থান আটকাতে পারছে না কেউই। সেই কারণেই কোনওরকমে ভেসে থাকতে চাইছে তৃণমূল।

তৃণমূলকে শ্যাওলার সঙ্গে তুলনা দিলীপের

তৃণমূলকে শ্যাওলার সঙ্গে তুলনা দিলীপের

তিনি তৃণমূলকে শ্যাওলার সঙ্গে তুলনা করেন। দিলীপ বলেন, ওই দলটার কোনও ভিত নেই, কোনও শিকড় নেই। জলের উপর ভেসে আছে কোনওরকমে। একটা শ্যাওলা পার্টি। তা না হলে সিংহভাগ আসনে জিতেও ওইরকম অবস্থা হয়। ২৯৪টি আসনের মধ্যে ২১১টি জিতেছিল। তারপর কেনাকাটা করে আরও ১২-১৪ জন বিধায়ক। এখন আর কাউকে ধরে রাখতে পারছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+