ভোটের ফল বেরোলেই মমতা-চন্দ্রবাবুরা ‘এক্সট্রা প্লেয়ার’! সমীক্ষার ফলে অত্যুৎসাহী দিলীপ
আর মাত্র তিনদিন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়-চন্দ্রবাবু নাই়ুরা ‘এক্সট্রা প্লেয়ার’ হয়ে যাবেন। ওঁদের কোনও গুরুত্বই থাকবে না। তাই এখন বৈঠক করে ঘুরে-বেড়ানোর পরিকল্পনা সেরে রাখছেন।
আর মাত্র তিনদিন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়-চন্দ্রবাবু নাই়ুরা 'এক্সট্রা প্লেয়ার' হয়ে যাবেন। ওঁদের কোনও গুরুত্বই থাকবে না। তাই এখন বৈঠক করে ঘুরে-বেড়ানোর পরিকল্পনা সেরে রাখছেন। বুথ ফেরত সমীক্ষায় ফের মোদী সরকার আসার ইঙ্গিত মিলেছে। ২৩ মে চূড়ান্ত হয়ে যাবে। তারপর দিল্লিতে আর কোনও কাজ থাকবে না মমতা বা চন্দ্রবাবু নাইডুদের।

অপেক্ষা ২৩ মে-র
রবিবার সাত দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এবার অপেক্ষা ২৩ মে ফলাফল ঘোষণার। তারপরই চূড়ান্ত হয়ে যাবে কারা ক্ষমতায় আসতে চলেছে। সপ্তম দফা নির্বাচনের আগে থেকেই বিরোধীরা আলাপচারিতা শুরু করে দেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তাদের দাবি ছিল, এবার মোদী সরকার হারছেই। ক্ষমতায় আসবে বিরোধীরাই।

বুথ ফেরত সমীক্ষার পর
রবিবার ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা অবশ্য অন্যরকম আভাস দিয়েছে। ফের ম্যাজিক ফিগার নিয়েই ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদী। যদিও বিরোধীরা এই বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ। তাই সোমবারও তারা জোট গঠনের কর্মসূচিতে দফায় দফায় বৈঠক চালিয়ে যান। চন্দ্রবাবু নাইডু বাংলায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে।

মমতাকে আমন্ত্রণ জানাতে
তাঁকে দিল্লিতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ভোট পরবর্তী পরিস্থিতি ও বিকল্প সরকার ভাবনায় নানা কথা হয়। এদিন চন্দ্রবাবু নাইডুর বাংলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুজনকে এক্সট্রা প্লেয়ার বলে কটাক্ষ করেন।

‘এক্সট্রা প্লেয়ার’ হয়ে যাবেন
তিনি এদিন, মমতা-চন্দ্রবাবুদের তাঁদের এক্সট্রা প্লেয়ার হওয়ার সময়ও বেঁধে দেন। তিনি স্পষ্টতই জানিয়ে দেন ফের মোদী সরকার ক্ষমতায় আসছে কেন্দ্রে, বাংলাতেও আসছে গেরুয়া ঝড়। এবার সত্যিই ‘এক্সট্রা প্লেয়ার' হয়ে যাবেন ওঁরা। দিল্লিতে তো কোনও কাজই থাকবে না, বাংলাতেও বেকার হয়ে যাবেন দিদি।












Click it and Unblock the Notifications