মুখ্যমন্ত্রী মমতা আঘাত করেছেন হিন্দুদের গর্বে! একুশে উপযুক্ত ‘শাস্তি’র হুঁশিয়ারি দিলীপের
বাংলার বুকে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এ জন্য মুখ্যমন্ত্রীর ‘দিশাহীন’ কাজকর্মকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাংলার বুকে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এ জন্য মুখ্যমন্ত্রীর 'দিশাহীন' কাজকর্মকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লকডাউন ঘোষণা করছেন, ত আবার তিন তিন বার পরিবর্তন করতে হচ্ছে। এতেই প্রমাণিত হয়েছেন মুখ্যমন্ত্রী দিশাহীন এবং উদ্দেশ্যহীন।

লকডাউন নিয়েও রাজনীতি করছেন মমতা
বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাজ্যে ৮০ হাজার পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৭০০-রও বেশি মানুষের। প্রতিদিন আড়াই হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। তবু হুঁশ ফিরছে না মুখ্যমন্ত্রীর। রাজ্যে করোনা রুখতে সাপ্তাহিক দুদিন লকডাউন চালু করেছে রাজ্য, তা নিয়েও রাজনীতি হচ্ছে।

মুখ্যমন্ত্রীকে দিশাহীন ও উদ্দেশ্যহীন তকমা
অগাস্ট মাসে লকডাউনের সূচি একবার নয়, তিন-তিনবার পরিবর্তন করা হয়েছে। বারবার লকডাউনের সিদ্ধান্ত বদল ভালো চোখে দেখছে না কেউই। রাজ্য সরকারকে তীব্র ভাষায় বিঁধেছে বিজেপি থেকে শুরু করে সিপিএম-কংগ্রেসও। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মর্মে ব্যঙ্গ করেই মুখ্যমন্ত্রীকে দিশাহীন ও উদ্দেশ্যহীন তকমা দেন।

হিন্দুদের গর্বে আঘাত করছেন মুখ্যমন্ত্রী
দিলীপ ঘোষ সমালোচনা করে বলেন, চার-চারবার লকডাউন ঘোষণা করেও ৫ অগাস্ট ভগবান রামের মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউনের সিদ্ধান্ত বদল করেননি মুখ্যমন্ত্রী। সারা দেশে উৎসব হলেও, পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মর্মে তিনি বলেন, হিন্দুদের গর্বে আঘাত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপযুক্ত শাস্তি দেবে হিন্দু সমাজ
দিলীপ বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মধ্য রাজনীতি ছাড়া কিছু নেই। হিন্দু সমাজ রাজ্য সরকার তথা শাসকদলকে এই অন্যায়ের উপযুক্ত শাস্তি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে লকডাউনের দিন পরিবর্তন করেছেন, তা কোনও সরকার করেনি। তিনি বলেন, রাম মন্দিরের ভূমিপুজো বিজেপির অনুষ্ঠান নয়, সমাজের সকলের অনুষ্ঠান, তারপরও মমতার সরকার রাজনীতি করল।












Click it and Unblock the Notifications