মু্খ্যমন্ত্রী মমতা রণে ভঙ্গ দিয়ে পালালেন করোনা-যুদ্ধে! অধীরের পর সরব দিলীপ
মু্খ্যমন্ত্রী মমতা রণে ভঙ্গ দিয়ে পালালেন করোনা-যুদ্ধে! অধীরের পর সরব দিলীপ
করোনা ভাইরাস নিয়ে রাজনীতি চলছেই রাজ্যে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট কমিটি গঠনকে বিক্রমাদিত্যের রাজসভা বলে কটাক্ষ করেছিলেন অধীর চৌধুরী। এবার দিলীপ ঘোষও এই ক্যাবিনেট কমিটি নিয়ে সরব হলেন।

করোনা মোকাবিলার ভার দিয়ে পালালেন মমতা!
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, দিনের পর দিন মিথ্যা কথা বলে চলেছেন দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়। যখন দেখলেন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে, তখন কমিটি গঠন করে, কমিটি সদস্যদের উপর করোনা মোকাবিলার ভার দিয়ে নিজে পালালেন।

নিজের কাছে নিজেই ধরা পড়েছেন, অভিযোগ দিলীপের
দিলীপের অভিযোগ, নিজের কাছে নিজেই ধরা পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে করোনা ভাইরাসের তথ্য চাপতে চাপতে মিথ্যের পাহাড় হয়ে গিয়েছে। সেই মিথ্যের বোঝা আর বাড়াতে পারলেন না বলেই পালিয়ে গেলেন। নতুন কমিটিতে তার পলায়নবৃত্তি মানসিকতাই প্রকট হল।

মৌনী প্রতিবাদের পর সরব হলেন দিলীপ
ক-দিন আগেই দিলীপ ঘোষরা মৌনী প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে। করোনা পরিসংখ্যান থেকে শুরু করে রেশন দুর্নীতি, কেন্দ্রীয় দলকে নিয়ে বিতর্কি বিভিন্ন ইস্যুতে রাজ্যকে একহাত নেন তিনি। তারপর বিজেপি নেতা-কর্মী সাংসদদের গৃহবন্দি করে রাখার চক্রান্তের বিরুদ্ধেও গর্জে ওঠেন তিনি।

অধীরের পর মমতাকে কটাক্ষ দিলীপের
আর এবার করোনা ভাইরাসের নিয়ে মন্ত্রিগোষ্ঠীকে দায়িত্ব দেওয়ায় বিজেপি ও বিরোধী অন্যান্য দল মুখ্যমন্ত্রীকে বিঁধলেন। প্রথম অধীর, তারপর দিলীপ। লোকসভার কংগ্রেস দলনেতা বলেন ক্যাবিনেট কমিটি আসলে বিক্রমাদিত্যের সভা। আর বিজেপি রাজ্য সভাপতি বললেন এটা মুখ্যমন্ত্রীর পলায়নবৃত্তি।












Click it and Unblock the Notifications