অনুব্রতর টায়ার পাঞ্চার করে দিয়েছে বিজেপি! কটাক্ষের সুরে কড়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, এত ভয় কেন অনুব্রতর।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, এত ভয় কেন অনুব্রতর। আজ ওঁর সেই আওয়াজ কোথায় গেল। তবে কি পাঞ্চার হয়ে গেল অনুব্রতর টায়ার? অনুব্রতকে কটাক্ষের সুরে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

অনুব্রত মণ্ডলকে পাল্টা হুঁশিয়ারি
বীরভূমের লাভপুরে এক সমাবেশ থেকে অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দেন, বিজেপি বাধা দিলে দলীয় কর্মীরা প্রতিরোধ করবেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে খড়গপুরে একটি দলীয় কর্মসূচি থেকে দিলীপ ঘোষ বলেন, বিজেপি কারও কাজে বাধা দেয় না। বরং তৃণমূলই বাধা দিচ্ছে। যাঁরা বাধা দিচ্ছেন, তাঁরা সাবধান।

টায়ার পাঞ্চার, গলার আওয়াজও নেই
তাঁর প্রচ্ছন্ন বার্তা, অনুব্রত বুঝতে পেরে গিয়েছে দিন শেষ হয়ে এসেছে। তাই পুলিশ দিয়ে হচ্ছে না দেখে এবার দলীয় কর্মীদের ময়দানে নামিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে। ওসবে লাভ হবে না। অনুব্রত মণ্ডলের টায়ার পাঞ্চার করে দিয়েছেন তাঁরা। তাই তাঁর গলার আওয়াজও আর নেই।

খড়গপুর-কাণ্ডে তৃণমূলকে একহাত
রবিবার দিনেদুপুরে গুলি চালানোর ঘটনায় তৃণমূল সরকারকে একহাত নেন দিলীপ। এই প্রসঙ্গে তিনি বলেন, খড়গপুরের যোগ্য পুলিশ অফিসারদেরদের সরিয়ে দিয়েছে তৃণমূল। শুধু ভোটে জেতার জন্য তৃণমূল এই কাজ করেছে। তার জেরে মানুষকে জীবন বলি দিতে হচ্ছে। একমাসের মধ্যে তিনবার গুলি চালানোর ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications