তৃণমূলে চুরির জন্য যোদ্ধা কম পড়েছে! বাংলার যুবশক্তির সন্ধানে অভিষেককে খোঁচা দিলীপের

করোনার আবহে বাংলার এক লক্ষ যুব যোদ্ধাদের নিয়ে কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক। সেই অভিযানের সার্থকতায় অভিষেক শনিবার ঘোষণা করেন, এই কর্মসূচিতে সামিল হয়েছেন অন্তত ৫ লক্ষ সদস্য-সদস্যা।

করোনার আবহে বাংলার এক লক্ষ যুব যোদ্ধাদের নিয়ে কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক। সেই অভিযানের সার্থকতায় অভিষেক শনিবার ঘোষণা করেন, এই কর্মসূচিতে সামিল হয়েছেন অন্তত ৫ লক্ষ সদস্য-সদস্যা। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনার দিন অভিষেককে পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তৃণমূল কংগ্রেসের চুরির জন্য যোদ্ধা কম পড়েছে

তৃণমূল কংগ্রেসের চুরির জন্য যোদ্ধা কম পড়েছে

তিনি বলেন, আসলে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য যোদ্ধা কম পড়েছে। তাই ওই কর্মসূচি করে যুব যোদ্ধাদের চাল চুরিতে কাজে লাগাতে চাইছে তৃণমূল। যোদ্ধারা যদি চাল চুরি করতেই ব্যস্ত থাকেন, তাহলে করোনা আটকাবে কে? বিজেপি রাজ্য সভাপতি এভাবেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, বললেন দিলীপ

তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, বললেন দিলীপ

এদিন কাঁথি মহকুমা আদালতে হাজিরা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এঁরা মাসে একবার করে আমাকে ডাকে, তাই আসতে হয়। এই কাঁথিতে দাঁড়িয়েই তিনি তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতিকে একহাত নেন। তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, তাই এসব করছে।

সাংসদ-বিধায়কদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন

সাংসদ-বিধায়কদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন

দিলীপ ঘোষ আরও বলেন, করোনা ও আম্ফান পরিস্থিতিতে অন্তত দু-লক্ষ মানুষ যুক্ত। সেই হিমশৈলে ২০০ জনকে শোকজ করে আর কী হবে! এই শুদ্ধিকরণ আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। এদিনই এগরা বিধানসভার তাজপুরে দলীয় সভার পর সাংসদ-বিধায়কদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল ভোটের প্রস্তাব

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল ভোটের প্রস্তাব

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, এবারের বিধানসভা নির্বাচন যদি ভার্চুয়াল করা যায়, তাহলে খুব ভালো হয়। নির্বাচন কমিশনকে তিনি এ ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। নির্বাচনকে কমিশনকে ভাবতে বলেছেন। বলেছেন, করোনা পরিস্থিতিতে এই বিষয় নিয়ে বিবেচনা করা যায় কি না দেখুক নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+