বিহার থেকে বুদ্ধি ধার! নাম না করে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের

নাম তুললেন না তৃণমূলের কিংবা তাদের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের। তবে বিজেপির রাজ্য সভাপতি যা বললেন, তাতে বোঝাই যায়, তিনি বলছেন, নিজেদের বুদ্ধির প্রতি আস্থা রাখতে না পেরে বিহার থেকে বুদ্ধি ধার করেছে

নাম তুললেন না তৃণমূলের কিংবা তাদের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের। তবে বিজেপির রাজ্য সভাপতি যা বললেন, তাতে বোঝাই যায়, তিনি বলছেন, নিজেদের বুদ্ধির প্রতি আস্থা রাখতে না পেরে বিহার থেকে বুদ্ধি ধার করেছে তৃণমূল।

বিহার থেকে বুদ্ধি ধার

বিহার থেকে বুদ্ধি ধার

প্রশ্নটা ছিল তৃণমূল নেতাদের অভিযোগ নিয়ে। তারই উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, যারা বিহার থেকে বুদ্ধি ধার করেন, তাঁরা তো বাঙালির বুদ্ধির খবর রাখবেন না। তবে এখানে তিনি তৃণমূল কিংবা তাদের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের নাম করেননি।

ফিরহাদের অভিযোগের জবাব

ফিরহাদের অভিযোগের জবাব

সাম্প্রতিক কালে পুরমন্ত্রী তথা কলকাতার প্রশাসক ফিরহাদ হাকিম ছাড়াও অন্য তৃণমূল নেতারা বিজেপিকে বহিরাগত রাজনৈতিক দল বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে তাঁরা বলেছিলেন যারা বাংলার সংস্কৃতি জানে না তারা রবি ঠাকুরকে সম্মান জানাবে কী করে? তার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার ছেলে। তিনি এবং তাঁর বাবা দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছিলেন রবীন্দ্রনাথ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছিলেন রবীন্দ্রনাথ

পরাধীন ভারতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রবীন্দ্রনাথের অংশগ্রহণেরও উল্লেখ করেন দিলীপ ঘোষ। সেখানে রবীন্দ্রনাথ যে বাংলাতেই ভাষণ দিয়েছিলেন, সে কথাও উল্লেখ করেন তিনি। এরপরেই তাঁর আক্রমণ যারা বিহার থেকে বুদ্ধি ধার করেন, তাঁরা তো বাঙালির বুদ্ধির খবর রাখবেন না।

বাংলায় করোনা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেই

বাংলায় করোনা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেই

দিলীপ ঘোষের অভিযোগ বাংলায় করোনা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেই। তাঁর প্রশ্ন সারা দেশে যখন মৃত্যুর সংখ্যা কমছে, বাংলায় তখন মৃত্যুর সংখ্যা বাড়ছে কেন, প্রশ্ন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+