সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রীর 'সক্রিয়তা' নিয়ে প্রশ্ন! সরকার ও তৃণমূলকে তুমুল আক্রমণ দিলীপের

বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রাণ নিয়ে দলবাজি নয়। এদিন দিলীপ ঘোষের দাবি, মিডিয়াকে খুশি করতেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দলবাজি বন্ধ করতে গেলে কাজ করতে হবে

বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রাণ নিয়ে দলবাজি নয়। এদিন দিলীপ ঘোষের দাবি, মিডিয়াকে খুশি করতেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দলবাজি বন্ধ করতে গেলে কাজ করতে হবে সরকারকে। এদিন তিনি প্রার্তভ্রমণে বেরিয়ে ছিলেন মেদিনীপুর শহরে। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, ত্রাণ নিয়ে দলবাজি নয়

মুখ্যমন্ত্রী বলেছিলেন, ত্রাণ নিয়ে দলবাজি নয়

ত্রাণ নিয়ে দলবাজির কথা বুধবারের সর্বদল বৈঠকে শাসকদল বাদ দিয়ে সবাই উল্লেখ করেছিল। যা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ত্রাণ নিয়ে কোনও রকমের দলবাজি বরদাস্ত করা হবে না। কোনও গরিব মানুষকে ত্রাণ থেকে বঞ্চিত করা যাবে না। কেউ বঞ্চিত হলে বিডিও-র কাছে আবেদন করুন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কাজ করতে হবে সরকারকে

কাজ করতে হবে সরকারকে

দিলীপ ঘোষ বলেছেন, দলবাজি বন্ধ করতে গেলে কাজ করতে হবে সরকারকে। তাঁর মন্তব্য, মিডিয়াকে খুশি করতেই এই মন্তব্য মুখ্যমন্ত্রীর।

আম্ফান পরবর্তী কমিটির স্বার্থকতা নিয়ে প্রশ্ন

আম্ফান পরবর্তী কমিটির স্বার্থকতা নিয়ে প্রশ্ন

বুধবারের সর্বদলীয় বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আম্ফান পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্য কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটিতে রাখা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্যের মতো নেতাকে। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ এই কমিটির স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবারের বলেছিলেন, প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী

বুধবারের বলেছিলেন, প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী

বুধবার সর্বদল বৈঠক শুরু হয়েছিল বিকেল তিনটেয়। তার প্রায় ৭ টা পর্যন্ত চলে। বৈঠক শেষ হওয়ার পর দিলীপ ঘোষ বলেন ৪ ঘন্টার বৈঠক হয়েছে। সর্বদল বৈঠকে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে দাবি সম্বলিত চিঠি তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রশ্নও করা হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি তাদের প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী।

আইন কি শুধু বিজেপির জন্য

আইন কি শুধু বিজেপির জন্য

২০ জুন দিলীপ ঘোষ দাঁতনে গিয়েছিলেন যুব কর্মী পবন জানার শেষকৃত্যে যোগ দিতে। কিন্তু সেদিন পুলিশ দিলীপ ঘোষের নামে মামলা দায়ের করে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আইন কি শুধু বিজেপির জন্য।

সৌমেন মহাপাত্রকে কটাক্ষ

সৌমেন মহাপাত্রকে কটাক্ষ

দিন কয়েক আগে সৌমেন মহাপাত্র বিজেপিকে সন্ত্রাসবাদীর দল বলে কটাক্ষ করেছিলেন। এদিন তাঁকে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপি যদি সন্ত্রাসবাগী দল হত, তাহলে তাঁর বাড়ি এতদিনে ভেঙে ফেলতো। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রয়োজন পড়ে, তাহলে সেই রাস্তায় হাঁটতে বিজেপি পিছপা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+