ইট মারলে পাটকেল তৃণমূলকে! বুদ্ধদেবের নাম দিয়ে বিজেপির নিশানা ঠিক করে দিলেন দিলীপ
২০২১-এর নির্বাচনে তৃণমূলকে জব্দ করা লক্ষ্য। আর তার জন্য বিজেপি ইটের বদল পাটকেল ছোড়ার পক্ষপাতি। প্রাথমিক ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানো নিয়
২০২১-এর নির্বাচনে তৃণমূলকে জব্দ করা লক্ষ্য। আর তার জন্য বিজেপি ইটের বদল পাটকেল ছোড়ার পক্ষপাতি। প্রাথমিক ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানো নিয়ে যে সমালোচনার ঝড় ওঠে, তারই জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি উদাহরণ দিয়ে তুলে ধরেন সেই মেট্রোরই কথা।

ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে প্রথাগত আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে
ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে দায়সারা আমন্ত্রণ জানানো হয় তাঁকে। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠানে অংশ নেননি এলাকার তৃণমূল জনপ্রতিনিধিরা। সেই তালিকায় ছিলেন এলাকার বিধায়ক সুজিত বসু, বিধাননগরর মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।

একটা সময় আমন্ত্রণ জানানো হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যকেও
একটা সময়ে সৌজন্যের অভাব ছিল বর্তমান মুখ্যমন্ত্রীরও। সেই কথাই তুলে ধরেছেন দিলীপ ঘোষ। তিনি উদাহরণ তুলে ধরে বলেছেন ২০০৯ সালে টালিগঞ্জ-গড়িয়াবাজার মেট্রো সম্প্রসারণে সূচনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাননি।

কান্নাকাটি করছে তৃণমূল, বললেন দিলীপ
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রীকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাকা হয়নি প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর আরও কটাক্ষ আপনার বেলায় এক, আর বাকিদের জন্য আলাদা নিয়ম হবে কেন।

ইটের বদলে পাটকেল
রাজ্যে অসৌজন্যের রাজনীতি শুরু করেছে তৃণমূল। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। উনি ইট মারলে পাটকেল খেতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তবে তাঁর দাবি রেলের লোকেরা চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ নেননি। পাল্টা অভিযোগও তুলছেন। রাজ্য সরকারের বিভিন্ন কমিটিতে কেন বিরোধী দলের বিধায়কদের স্থান দেওয়া হয় না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications