মিষ্টি কেনা হয়েছে, খাওয়া হয়নি! বিজেপি তুড়ি মেরে গায়েব করতে পারে, হুঁশিয়ারি দিলীপের

মিষ্টি কেনা হয়েছে, খাওয়া হয়নি! বিজেপি তুড়ি মেরে গায়েব করতে পারে, হুঁশিয়ারি দিলীপের

পুলিশকে পুলিশের মতো থাকতে দিতে হবে। না হলে যেভাবে চোর, ডাকাত, বদমাইশরা দাপিয়ে বেড়াচ্ছে, সেরকমই হবে। মেদিনীপুরে দলীয় সভায় এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । তিনি বলেন অরাজকতা একমাত্র বিজেপই (bjp) বন্ধ করতে পারেন। তা মানুষ বুছে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 মিষ্টি কেনা হয়েছে, খাওয়া হয়নি

মিষ্টি কেনা হয়েছে, খাওয়া হয়নি

দিলীপ ঘোষ বলেন, বিহারে বিজেপির সঙ্গে থেকে নীতীশ কুমার চারবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেছেন। বলা হয়েছিল সেখানে বিজেপি হারবে। এখানে তো মিষ্টি কেনা হয়ে গিয়েছিল, কিন্তু খাওয়া হয়নি। কটাক্ষ করে বলেছেন দিলীপ ঘোষ। সেইসব লোকজন এখন মুখ দেখাতে পারছেন না। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেছেন এখন সময় এসেগিয়েছে, যমের দুয়ারে সরকার গিয়েছে। সরকারটাই দুষ্কৃতকারীদের, ডাকাত চোরেদের সরকার হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

 পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে

পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে

তিনি বলেন, খড়গপুরে পার্টি অফিস উদ্বোধন করে নারায়ণগড়ে ঢুকতেই রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, মায়েরা ফুল নিয়ে প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে। তিনি বলেন , পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ চায়ের দোকানে বসে মনের মতো আলোচনা করতেল পারেন না, ব্যবসা করতে পারেন না, রাজনীতি করতে পারেন না। তিনি বলেন, হিংসা ভয় থেকে মানুষকে মুক্ত করতেই লড়াই।

 কর্মীদের ওপরে হাজার হাজার কেস

কর্মীদের ওপরে হাজার হাজার কেস

এই সভায় তিনি বলেন, দলের কর্মীদের ওপরে প্রায় ২৮ হাজার কেস দিয়েছে রাজ্য পুলিশ। আর সভায় আসা অনেকের বিরুদ্ধেই কেস দিয়েছে পুলিশ। দিলীপ ঘোষ বলেন, তাঁর নামে ৪০ টা কেস রয়েছে। এর মধ্যে উত্তরকন্যা অভিযানে একটি কেস যুক্ত হয়েছে। কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, দিদিমনি তোমার কেস ছাড়া দেওয়ার কিছু নেই। তিনি বলেন, যেদিন রাজ্যে বিজেপির সরকার হবে, সেদিন সব কেস তুলে নেওয়া হবে।

তুড়ি মেরে গায়েব করতে পারে বিজেপি

তুড়ি মেরে গায়েব করতে পারে বিজেপি

দিলীপ ঘোষ বলেন, এখানে বিজেপির কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে, ইট পাটকেল মারা হচ্ছে, এখন যদি এরাজ্য থেকে বাইরের রাজ্যে তৃণমূলের যারা পড়তে গিয়েছে, তাদের নাম ঠিকানা সে রাজ্যে দিয়ে দেওয়া হলে কোন ছেলে মেয়ে কি বাড়িতে ফিরবে, প্রশ্ন করেন দিলীপ ঘোষ। তিনি বলেন বিজেপি তুড়ি মেরে গায়েব করতে পারে। তিনি বলেন, সরকারি প্রকল্পের টাকা মেরে যেসব তৃণমূল নেতা গাড়ি করেছেন, তাঁদের গাড়ি কি আটকে দেওয়া যায় না, তাঁদের কান, হাত কি কেটে দেওয়া যায় না। কিন্তু বিজেপি তা করছে না। তিনি বলেন, ডিসেম্বর মাসটা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে সোজা না হলে জানুয়ারি থেকে সোজা করা শুরু হবে। তিনি বলেন, ঠান্ডার সময়ও ঘাম দেবে এমন ট্রিটমেন্ট করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+