সরকারের কাজ দিশাহীন ও উদ্দেশ্যহীন! হিন্দু সমাজের কাজে 'বাধা' নিয়ে আক্রমণ দিলীপের

সরকারের কাজ দিশাহীন ও উদ্দেশ্যহীন! হিন্দু সমাজের কাজে 'বাধা' নিয়ে আক্রমণ দিলীপের

বারেবারে রাজ্যের লকডাউনের দিন পরিবর্তনকে দিশাহীন ও উদ্দেশ্যহীন বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, এর মধ্যে কেবল রাজনীতি রয়েছে। হিন্দু সমাজ আজ হোক, কাল হোক এর বরাবরের হিসেব করবে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

হিন্দু সমাজের কাজে বাধা

হিন্দু সমাজের কাজে বাধা

দিলীপ ঘোষ বলেন, ৪ বার লকডাউনের দিন পরিবর্তন করা হলেও, রামমন্দিরের ভূমি পুজোর দিনটিকে, সেই তালিকাতেই রাখা হয়েছে। তাঁর অভিযোগ হিন্দু সমাজকে, গর্বের সঙ্গে রামমন্দির নির্মান শুরুর দিনটিকে উদযাপন করতে দেওয়া হচ্ছে না।

হিন্দু সমাজ হিসেব করবে

হিন্দু সমাজ হিসেব করবে

দিলীপ ঘোষ বলেন, হিন্দু সমাজ আজ হোক কিংবা কাল, এর বরাবরের হিসেব করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এরকম সরকারও নেই, নজিরও নেই

এরকম সরকারও নেই, নজিরও নেই

এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বারেবারে লকডাউনের দিনের পরিবর্তন করছে সরকার, এইরকম সরকারও কোথাও নেই, এই রকম নজিরও কোথাও নেই বলে মন্তব্য করেছেন তিনি।

সমাজের অনুষ্ঠান

সমাজের অনুষ্ঠান

দিলীপ ঘোষ বলেন, এই অনুষ্ঠান বিজেপির নয়, এটা সমাজের অনুষ্ঠান। তিনি দাবি করেন, রামমন্দিরের জন্য আন্দোলন ছিল রাষ্ট্রীয় আন্দোলন। তাকে বিজেপি সমর্থন করেছিল। রামমন্দিরের ভূমিপুজোর আয়োজন করেছে রামমন্দির ট্রাস্ট। দেশের মানুষ তাতে অংশ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+