পশ্চিমবঙ্গে প্রতিহিংসার পরিবেশ! বিষ্ণুপুরে কর্মীর ওপর গুলি চালনা নিয়ে বিস্ফোরক দিলীপ

ডায়মন্ডহারবার কেন্দ্রের বিষ্ণুপুরে বিজেপির বুথ সভাপতির স্ত্রী তথা বিজেপি কর্মীর ওপর হামলার নিন্দা করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, টার্গেট ছিলেন বুথ সভাপতি অরুণ নস্কর।

ডায়মন্ডহারবার কেন্দ্রের বিষ্ণুপুরে বিজেপির বুথ সভাপতির স্ত্রী তথা বিজেপি কর্মীর ওপর হামলার নিন্দা করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, টার্গেট ছিলেন বুথ সভাপতি অরুণ নস্কর। এটা রাজনীতিতে হিংসা জড়িয়ে যাওয়ার ফল, বলেছেন দিলীপ ঘোষ।

বিষ্ণুপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বিষ্ণুপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিষ্ণুপুর কেন্দ্রের বুথ নম্বর ১০৪-এ বাড়ি বিজেপি কর্মী রাধারানি নস্করের। এদিন সকালে বাড়ির সামনেই তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এসএসকেএম-এ।

বিজেপির কর্মসূচির পরেই হামলা

বিজেপির কর্মসূচির পরেই হামলা

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ৪ সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও দিবস পালন করে বিজেপি। এর পর থেকেই সারা রাজ্যে বিজেপি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, হয় শারীরিক নিগ্রহ করা হচ্ছে না হলে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষের অভিযোগ এইসব হামলা নিয়ে পুলিশ নির্বিকার। তাঁর আরও অভিযোগ, যে সরকার চলছে সেই সরকার হিংসাকে তাদের পলিসি হিসেবে মেনে নিয়েছে।

তৃণমূল নেতা জাহাঙ্গিরের নেতৃত্বে হামলা

তৃণমূল নেতা জাহাঙ্গিরের নেতৃত্বে হামলা

দিলীপ ঘোষের অভিযোগ ডায়মন্ডহারবার এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গিরের নেতৃত্বে হামলা করা হয়। জায়গায়, জায়গায় বোমা গুলি চালানো হয়। সব জায়গায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

হামলা উত্তর ২৪ পরগনাতেও

হামলা উত্তর ২৪ পরগনাতেও

দিলীপ ঘোষ অভিযোগ করেন, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতেও বিজেপির ওপরে হামলা চালানো হয়েছে। তৃণমূল নেতা শাহজাহানের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। খড়দহে কংগ্রেস কর্মীকে গুলি করা হয়েছে। হামলা হয়েছে কালনাতেও।

পশ্চিমবঙ্গে প্রতিহিংসার পরিবেশ

পশ্চিমবঙ্গে প্রতিহিংসার পরিবেশ

দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে প্রতিহিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি জানেন না এর শেষ কোথায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+