৪ মাস পর খোকাবাবুর প্রত্যাবর্তন! যুবশক্তির কর্মসূচি ঘোষণা নিয়ে অভিষেককে শ্লেষে বিঁধলেন দিলীপ

খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে! যুবশক্তির কর্মসূচি ঘোষণা নিয়ে অভিষেককে শ্লেষে বিঁধলেন দিলীপ

যুবশক্তি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি প্রাতর্ভ্রমণে বেড়িয়ে বলেন, খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে। তাঁর প্রশ্ন, চার মাস খোকাবাবু কোথায় ছিলেন। তৃণমূল বিজেপিকে অনুসরণ করে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

 চার মাস খোকাবাবু কোথায় ছিলেন, কটাক্ষ দিলীপের

চার মাস খোকাবাবু কোথায় ছিলেন, কটাক্ষ দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বলেছেন পাঁচ লক্ষ কর্মীর প্রত্যেককে ১০ টি পরিবারের দায়িত্ব নিতে হবে। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, এখন ৫ লক্ষ লোক জোগার করছেন, সেবা করবেন, যাঁরা মরে গেল, যাঁরা ত্রিপল পায়নি, যাঁরা চাল ডাল না পেয়ে কষ্ট করে আছে, তখন কেন মনে পড়েনি, প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

৩৫ লক্ষ মানুষকে চাল, ডাল দেওয়ার দাবি

৩৫ লক্ষ মানুষকে চাল, ডাল দেওয়ার দাবি

এদিন দিলীপ ঘোষ দাবি করেন, তাঁরা ৩৫ লক্ষ পরিবারকে চাল, ডাল দিয়েছেন। আরও ২০ লক্ষ লোককে খিচুরি, ভাত খাওয়ানো হয়েছে। সেই সময় এইসব ৫ লক্ষ ভলান্টিয়ার কোথায় ছিলেন, প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

তৃণমূল বিজেপিকে অনুসরণ করে

তৃণমূল বিজেপিকে অনুসরণ করে

দিলীপ ঘোষ বলেন, তারা যেটা করেন, তা দেখে তৃণমূল কাজ শুরু করে। তারা যেমন ভলান্টিয়ার লাগিয়ে চাল, ডাল মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন, তৃণমূল সেই পন্থাই নিতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।

দিদিমনিও তাদের অনুসরণ করেন

দিদিমনিও তাদের অনুসরণ করেন

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, দিদিমনিও তাঁদের অনুসরণ করেন। তারা ভার্চুয়াল সভা করে নিয়েছেন। তারা যে সময় ভার্চুয়াল সভা করেন, সেই সময় তিনি(মমতা) হাসাহাসি করেছিলেন। খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে দলের নেতারাই উনাকে বুঝিয়েছেন। এতে বেশি খরচ নেই। সেইজন্য এখন ভার্চুয়াল সভা করছেন মমতা। বলেছেন দিলীপ।

দাঙ্গা থেকে মুখ ফেরাতে করোনার ভয়

দাঙ্গা থেকে মুখ ফেরাতে করোনার ভয়

দিলীপ ঘোষ এদিন উল্লেখ করেন, করোনা সংক্রমণের শুরুতে প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রী সেই সময় সতর্ক করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল দিল্লির দাঙ্গা থেকে মুখ ফেরাতেই করোনার ভয় দেখানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+